নতুন পোশাক বাতিল করে পুরনো পোশাকে ফিরতে চায় পুলিশ

0
0

অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ পুলিশের জন্য যে নতুন পোশাক নির্ধারণ করেছিল, তা পরিবর্তন করে আগের পোশাকে ফিরে যেতে চায় বাংলাদেশ পুলিশ বাহিনী। এ বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বর্তমান সরকারের কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

গণমাধ্যমের বরাতে জানা গেছে, গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিনের খাকি পোশাকটি ২০০৩-২০০৪ সালে তৎকালীন সরকার গঠিত একটি কমিটির মাধ্যমে দীর্ঘ যাচাই-বাছাই করে নির্ধারণ করা হয়েছিল। সে সময় পুলিশের চাকরিতে কর্মরত সদস্যদের গায়ের রং, দেশের আবহাওয়া, রাত ও দিনের ডিউটিতে সহজে চিহ্নিত করার সুবিধা এবং অন্য কোনো বাহিনীর সঙ্গে সাদৃশ্য না থাকার বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার যে নতুন পোশাক নির্বাচন করেছে, সেখানে পুলিশ সদস্যদের গায়ের রং, আবহাওয়া ও সদস্যদের মতামত উপেক্ষা করা হয়েছে। কোনো ধরনের জনমত যাচাই-বাছাই ছাড়াই এমন পোশাক নির্ধারণ করা হয়েছে, যা অন্যান্য ইউনিফর্মধারী সংস্থার সঙ্গে হুবহু সাদৃশ্যপূর্ণ। ফলে মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের চিহ্নিত করতে অসুবিধা হচ্ছে বলে মতামত পাওয়া গেছে।

পুলিশের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাহিনীর বেশিরভাগ সদস্য তড়িঘড়ি করে নেওয়া এই সিদ্ধান্তের পক্ষে না। তাদের মতে, আগের খাকি পোশাকটি বাংলাদেশ পুলিশের দীর্ঘদিনের ঐতিহ্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রতীক।

এ প্রেক্ষিতে পুলিশ বাহিনী সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে সরকার যেন পোশাক পরিবর্তনের সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে।


তথ্যসূত্র:
১। পুরনো পোশাকে ফিরতে চায় পুলিশ
– https://tinyurl.com/3ssemjnf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফেসবুকের মন্তব্যকে ঘিরে যুবককে পিস্তল নিয়ে ধাওয়া দিলো ছাত্রদল নেতা
পরবর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার পাকতিয়ায় মৌলিক ও বিশেষায়িত চিকিৎসা সম্প্রসারণে ১০,৩৪৯,০৯৯ ডলারের চুক্তি