মাগুরায় সরকারি চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

0
5

মাগুরা পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাটিকাডাঙ্গা পাকার মাথা এলাকায় বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। এ সময় ওয়ার্ড বিএনপির সভাপতির কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে।

দৈনিক ইত্তেফাক জানায়, ঈদ উপলক্ষে সরকারি চাল বিতরণকে কেন্দ্র করে বাটিকাডাঙ্গা এলাকায় ৮ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা তারিকুল শেখ ও অপর নেতা আবু মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে কমপক্ষে ১২ থেকে ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।


তথ্যসূত্র:
১। মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১২, অফিস ভাঙচুর
– https://tinyurl.com/yc4s7zpx

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচাঁদা আদায়কে ফের বৈধ বলল নৌপরিবহন মন্ত্রী
পরবর্তী নিবন্ধঝিনাইদহের কালীগঞ্জে নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার