
২৮ ফেব্রুয়ারি, শনিবার রাতে পাকতিয়া প্রদেশের জাজাই আরিয়োব জেলায় তথাকথিত ডুরান্ড রেখা বরাবর অবস্থিত পাকিস্তানি সামরিক বাহিনীর একটি গুরুত্বপূর্ণ চৌকি দখল করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সেনা বাহিনী। স্থানীয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি আরও জানিয়েছে, এই এলাকায় পাকিস্তানি বাহিনীর আরও দুটি সামরিক ট্রেঞ্চ ও একটি নিকটবর্তী সামরিক ঘাঁটি লক্ষ্য করে আফগান বাহিনী তীব্র গোলাবর্ষণ করছে।
এছাড়া, নানগারহার, খোস্ত ও পাকতিয়া প্রদেশে সীমান্তরেখা বরাবর সংঘর্ষ অব্যাহত রয়েছে। ইমারাতে ইসলামিয়ার বাহিনী ভারী অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সীমান্ত সম্মুখসীমায় মোতায়েন রয়েছে।
তথ্যসূত্র:
1. Afghanistan’s forces have reportedly captured a key three-tiered Pakistani military checkpoint
– https://tinyurl.com/5yddjv5w


