কুনারের খাস জেলায় শরণার্থী শিবিরে পাকিস্তানি হামলা

0
11

আফগানিস্তানের কুনার প্রদেশের খাস জেলার গভর্নর মৌলভী জাহিদুল্লাহ ফাতেহ হাফিযাহুল্লাহ জানিয়েছেন, ২ মার্চ, সোমবার রাত ৮টার দিকে পাকিস্তানের সন্ত্রাসী বাহিনী একটি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে। তার মতে, এই হামলায় নারী ও শিশুসহ চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

গত কয়েকদিন ধরে নানগারহার, খোস্ত, পাকতিয়া, পাকতিকা ও কুনার প্রদেশে পাকিস্তানি বাহিনীর হামলায় শতাধিক বেসামরিক নাগরিক শহীদ ও আহত হয়েছেন। ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সেনা বাহিনী এসব হামলার জবাবে সীমান্তের বিভিন্ন পয়েন্টে পাকিস্তানি চৌকির বিরুদ্ধে পালটা অভিযান ও পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালিয়ে যাচ্ছে।


তথ্যসূত্র:
1.Pakistani militias attacked a returnees’ camp
– https://tinyurl.com/5t3r9jam

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইরানের মিনাব স্কুলে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১৮০, হাসপাতালেও হামলা
পরবর্তী নিবন্ধরাওয়ালপিন্ডি, কোয়েটা ও খাইবার পাখতুনখাওয়ায় পাকিস্তানি সামরিক স্থাপনায় আবারও বিমান হামলা চালিয়েছে ইমারাতে ইসলামিয়া বাহিনী