জাওজান প্রদেশে গ্যাস উৎপাদন বৃদ্ধির নতুন উদ্যোগ নিয়েছে ইমারাতে ইসলামিয়া

0
47

আফগানিস্তানের সমৃদ্ধ জ্বালানি সম্পদ ব্যবহারে ধারাবাহিক অগ্রগতির অংশ হিসেবে জাওজান প্রদেশের ইয়াতিম তাক এলাকায় গ্যাস উৎপাদন বৃদ্ধির নতুন উদ্যোগ গ্রহণ করেছে ইমারাতে ইসলামিয়া। জ্বালানি খাতের এই অগ্রগতি দেশের অর্থনৈতিক আত্মনির্ভরশীলতা ও কর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

পেট্রোলিয়াম ও খনিজ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইয়াতিম তাক অঞ্চলে নতুন গ্যাস কূপের কাজ সম্পন্ন হওয়ার পর দৈনিক গ্যাস উৎপাদন বেড়ে প্রায় ১ লাখ ২৫ হাজার ঘনমিটারে উন্নীত হবে। মন্ত্রণালয়ের মুখপাত্র হুমায়ুন আফগান জানান, হাইড্রোকার্বন বিভাগের মহাপরিচালক মোল্লা মোহাম্মদ ইসরাইল হাফিযাহুল্লাহ কূপগুলো পরিদর্শনকালে প্রকল্পের কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এদিকে ইয়াতিম তাক এলাকায় দুটি গ্যাস কূপ খননের জন্য একটি তুর্কি কোম্পানির সঙ্গে ৭.৫ মিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিটি এই অঞ্চলে গ্যাস উত্তোলন কার্যক্রম জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্টদের মতে, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জনের পথ আরও সুদৃঢ় হবে।


তথ্যসূত্র
1. Gas Production if Yatim Taq Well in Jawzjan to Enhance
– https://tinyurl.com/9dv4fec8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকুড়িগ্রামের নাগেশ্বরীতে হিন্দুদের চাপে বাজারে গরুর গোশত বিক্রি নিষিদ্ধ!
পরবর্তী নিবন্ধনাইজার নদীতে জান্তা টহলদলের উপর জেএনআইএম মুজাহিদদের তীব্র আক্রমণ: শীর্ষ কমান্ডার সহ ৩ সেনা নিহত