পাকিস্তানি সন্ত্রাসী বাহিনীর ড্রোন হামলায় পাকতিকায় একই পরিবারের ১৬ সদস্য শহীদ

0
75

পাকিস্তানি সামরিক বাহিনীর ভয়াবহ ড্রোন হামলায় পাকতিকা প্রদেশের বরমাল জেলার লেগাদ ইব্রাহিমখেল গ্রামের মোহাম্মদ কাসিম নামের এক বাসিন্দার পরিবারের নারী-শিশুসহ ১৬ সদস্য শহীদ হয়েছেন। নিজের পরিবারের এই বিয়োগান্তক ঘটনার বর্ণনা দিয়েছেন তিনি।

মোহাম্মদ কাসিম জানান, পাকিস্তানি বাহিনীর ড্রোন হামলায় তার পরিবারের ১৬ জন সদস্য নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। কোনো পূর্ব সতর্কতা ছাড়াই পরিচালিত এ হামলায় তাদের বসতবাড়ি মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়। স্বজন হারানোর শোক আর ধ্বংসযজ্ঞের স্মৃতি নিয়ে তিনি জানান, এক মুহূর্তের আঘাতে তার পরিবার প্রায় সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে। তিনি বলেন, “আমার পরিবারের ওপর এই হামলা ছিল সম্পূর্ণ বর্বরোচিত। তারা কখনো কোনো যুদ্ধে অংশ নেয়নি, তারা সবাই ছিল সাধারণ নিরীহ মানুষ।”

গত কয়েকদিন ধরে পাকিস্তানি সামরিক বাহিনী আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে। পাকতিকা, খোস্ত, নানগারহার ও কুনার প্রদেশে এ পর্যন্ত শতাধিক বেসামরিক নাগরিক শহীদ ও আহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।


তথ্যসূত্র:
1.Another example of the war crimes of Pakistan’s Military Regime
– https://tinyurl.com/9n3b323

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধলোগার প্রদেশে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনী পাকিস্তানি সন্ত্রাসী বাহিনীর একটি সামরিক ড্রোন ভূপাতিত করেছেন।
পরবর্তী নিবন্ধ‘রাদ্দুয-জুলম’ অভিযানে শত্রুপক্ষের ৪০ চৌকি দখল করেছে ইমারাতে ইসলামিয়া, ১৫০ শত্রু সেনা নিহত