রাজশাহীতে বিএনপি-জামায়াত সংঘর্ষে জামায়াতকর্মী নিহত

0
36

রাজশাহীর মোহনপুরের সাঁকোয়া গ্রামে ঈদের নামাজের ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় জামায়াত-বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

দৈনিক আমার দেশ জানায়, গত শনিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে মোহনপুর উপজেলার সাঁকোয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এতে আলাউদ্দিন নামে জামায়াতের এক কর্মী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা জামায়াত আমীর মাওলানা জিএএম আব্দুল আওয়াল।

জানা যায়, শনিবার রাত ৮টায় সাঁকোয়া ঈদগাহ বড় মসজিদের তারাবীর নামাজের আগে ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগ নিয়ে আলোচনা সভা ছিলো। আলোচনা সভায় স্থানীয় জামায়াত এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিল। এসময় উভয়পক্ষ নিজেদের পছন্দের লোককে নিয়োগ দেওয়া নিয়ে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এসময় বেশ কয়েকজন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে আহত আলাউদ্দিনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।


তথ্যসূত্র:
১। রাজশাহীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, জামায়াতকর্মী নিহত
– https://tinyurl.com/bd9my5a8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধশহীদ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুইজন ভারতে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে হঠাৎ ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন