চট্টগ্রামে হঠাৎ ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন

0
61

চট্টগ্রামে মোটরসাইকেল শোডাউন করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। দৈনিক ইত্তেফাক জানায়, গত শনিবার (৭ মার্চ) ভোরে নগরের ২ নম্বর গেট এলাকার উড়ালসড়কের নিচে এই শোডাউন করে নিষিদ্ধ ছাত্রলীগ। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, ৭ থেকে ৮টি মোটরসাইকেলে করে নেতা-কর্মীরা ‘আজকের এই দিনে, মুজিব তোমায় মনে পড়ে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছে।

নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


তথ্যসূত্র:
১। চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোভাযাত্রা
– https://tinyurl.com/534tmszt

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরাজশাহীতে বিএনপি-জামায়াত সংঘর্ষে জামায়াতকর্মী নিহত
পরবর্তী নিবন্ধনোয়াখালীতে ছাত্রদল কর্মীকে কোপাল আ.লীগের নেতাকর্মীরা