নোয়াখালীতে ছাত্রদল কর্মীকে কোপাল আ.লীগের নেতাকর্মীরা

0
44

নোয়াখালীর চাটখিল উপজেলায় ছাত্রদলের এক কর্মীকে কুপিয়ে আহত করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। দৈনিক আমার দেশ জানায়, গত শনিবার (৭ মার্চ) সন্ধ্যার পর কড়িহাটি বাজারে এই ঘটনা ঘটে।

আহত অবস্থায় মো. ফয়সাল নামের ওই ছাত্রদল কর্মী তার ফেসবুকে লাইভে এসে একথা জানায়।

লাইভে ফয়সালকে বলতে শোনা যায়, ‘আমি ছাত্রদল করি, ৫ আগস্টের আগ থেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে লেখালেখি করি। আমি আজ ঢাকা থেকে বাড়িতে আসি, বাজারে ইফতারের পরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার উপর অতর্কিত হামলা চালিয়েছে।’

সে জানায়, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে হাত, মাথা, পিঠসহ বিভিন্ন জায়গায় কুপিয়েছে। পাশাপাশি তার দোকান ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেছে।’

সে আরও জানায়, ‘বিএনপি ক্ষমতায় থাকার পরও আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতর্কিত এই হামলা করেছে। আমি এই হামলার মাহবুব উদ্দিন খোকন এমপির কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।’


তথ্যসূত্র:
১। চাটখিলে ছাত্রদল কর্মীকে কোপাল আ.লীগের নেতাকর্মীরা
– https://tinyurl.com/5axyh964

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে হঠাৎ ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন
পরবর্তী নিবন্ধদেশে এক মাসে ৫১৭ সড়ক দুর্ঘটনা, নিহত ৪৩২