নারায়ণগঞ্জে মাদক ব্যবসায় জড়িত পুলিশ কর্মকর্তা, জড়িত ৩ জনকে প্রত্যাহার

0
1

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে দেড়মণ গাঁজা, সাড়ে চার শতাধিক ফেন্সিডিল সহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে থানা পুলিশ। দৈনিক যুগান্তর জানায়, গত রোববার (১৫ মার্চ) ভোরে উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়ির টেক এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকায় তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সদস্যরা হল, রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক হুমায়ূন আহমেদ, সহকারী উপ-পরিদর্শক আহসানুল্লাহ ও নাদিরুল ইসলাম। প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেন।

এর আগে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের হস্তক্ষেপে লাভরাপাড়া ও ঠাকুরবাড়ি টেক এলাকার ঝোঁপঝাড়, ইরিক্ষেত থেকে ৫ বস্তা গাজা, সাড়ে চার শতাধিক ফেন্সিডিল সহ বস্তাভর্তি মাদক উদ্ধার হয়। সে সময় পৃথক অভিযানে ২ জনকে ম্যাগাজিনসহ পিস্তল, মাদকবহনকারী প্রাইভেটকার সহ চিহ্নিত মাদক সম্রাট আবু হানিফকে তার এক সহযোগী সহ গ্রেফতার করা হয়।

এসময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে রূপগঞ্জ থানার উপপরিদর্শক হুমায়ূন আহমেদ, সহকারী উপপরিদর্শক আহসানুল্লাহ ও নাদিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়।


তথ্যসূত্র:
১। রূপগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ প্রত্যাহার
– https://tinyurl.com/bdz8x8jd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে আইএমপি মুজাহিদদের হামলা অব্যাহত: ২টি ঘাঁটি অবরুদ্ধ এবং ১টি থেকে সন্ত্রাসী সেনাদের পলায়ন
পরবর্তী নিবন্ধগাজায় বর্বর ইসরায়েলি বিমান হামলায় অন্তঃসত্ত্বা নারী ও দুই শিশুসহ ১৩ জন শহীদ