রাজশাহীতে অভিযান চালিয়ে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

0
2

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫।

দৈনিক আমার দেশ জানায়, গত সোমবার (১৬ মার্চ) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি দল নগরীর চন্দ্রিমা থানাধীন রেলওয়ে মাঠের উত্তর পাশে একটি লেবুবাগানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে দুটি পরিত্যক্ত প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়।

পরবর্তীতে বস্তাগুলোতে বিস্ফোরক থাকতে পারে সন্দেহ হলে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে এসে তল্লাশি চালায়। এ সময় ২১টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়। পাশাপাশি একটি বস্তা থেকে একটি হাঁসুয়া, একটি বড় ছুরি, একটি ছোট ছুরি এবং একটি চাকুসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত ককটেলগুলো বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট দ্বারা শনাক্ত করা হয়েছে। তবে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে এসব বিস্ফোরক ও অস্ত্রের মালিকানা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসন্ন ঈদকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব ককটেল ও অস্ত্র মজুত করেছিল।


তথ্যসূত্র:
১। রাজশাহীতে র‍্যাবের অভিযানে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার
– https://tinyurl.com/3vut4x52

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানের সন্ত্রাসী সামরিক বাহিনীর নির্বিচার বিমান হামলায় কাবুলে মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে ৪০০ জন শহীদ, আহত আরও ২৫০ জন
পরবর্তী নিবন্ধলালমনিরহাটে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী ও ছেলের মৃত্যু