পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইমারতে ইসলামিয়ার সর্বোচ্চ নেতা আমীরুল মু’মিনীন শাইখ হিবাতুল্লাহ আখুন্দযাদা হাফিযাহুল্লাহর শুভেচ্ছা বার্তা

0
16

ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া এক বার্তায় আফগানিস্তানের ইসলামী ইমারাতের সর্বোচ্চ নেতা আমিরুল মু’মিনীন শাইখুল হাদিস মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা হাফিযাহুল্লাহ আফগান জনগণ ও বিশ্ব মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তার শুরুতেই তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন, যেন পবিত্র রমাদান মাসে মুসলমানদের রোজা, নামাজ এবং অন্যান্য ইবাদত কবুল করা হয় এবং সবাই দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারে।

তিনি বলেন, রমাদান ধৈর্য, তাকওয়া ও সামাজিক সহমর্মিতার মাস। তিনি ঈদের দিনে সামর্থ্যবান মুসলমানদের এতিম, বিধবা ও দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান যাতে তারাও ঈদের আনন্দ ভাগ করে নিতে পারে।

‎বার্তায় তিনি বলেন, বর্তমানে আফগানিস্তানে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে এবং এই নিরাপত্তা আল্লাহর দেয়া এক মহান নিয়ামত। তিনি ইমারাতে ইসলামিয়ার নিরাপত্তা বাহিনী ও মুজাহিদদের প্রতি সমর্থন অব্যাহত রাখার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

‎শাইখুল হাদিস মাওলানা হিবাতুল্লাহ হাফিযাহুল্লাহ আরও বলেন, মুসলমানদের মর্যাদা, উন্নতি ও শক্তি তাদের ঐক্য, ভ্রাতৃত্ব ও সংহতির মধ্যেই নিহিত। তাই তিনি আফগান নাগরিকদের আঞ্চলিক, ভাষাগত ও জাতিগত বিভেদ থেকে দূরে থাকার আহ্বান জানান।

শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শিক্ষা ও প্রশিক্ষণ খাতে আরও বেশি উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন এবং তরুণদের জন্য শিক্ষামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।

আন্তর্জাতিক সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, আফগানিস্তান মুসলিম বিশ্বের সঙ্গে ইসলামী ভ্রাতৃত্বের ভিত্তিতে শক্তিশালী সম্পর্ক বজায় রাখতে চায়। পাশাপাশি ইসলামী নীতিমালার আলোকে অন্যান্য দেশের সঙ্গেও ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক স্থাপনের ইচ্ছা প্রকাশ করেন।

তিনি সব দেশকে আফগান জনগণের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের প্রতি সম্মান দেখানোর এবং আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান জানান।

বার্তার শেষাংশে তিনি বিশ্বের যেকোনো স্থানে মুসলমানদের ওপর অন্যায় আচরণ ও তাদের অধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানান এবং মুসলিম উম্মাহর ঐক্য, সম্মান ও সফলতার জন্য দোয়া করেন।



‎ তথ্যসূত্র
‎1. Congratulatory Message from Sheikh-ul-Quran and Hadith, Mawlavi Hibatullah Akhundzada
‎ – https://tinyurl.com/bdznbm23
‎2. Islamic Emirate Calls for Good Relations With All Countries in Eid Message
‎- https://tinyurl.com/ydmevpum

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনাইজারে জেএনআইএম মুজাহিদদের হামলায় অন্তত ২ শত্রু সেনা নিহত
পরবর্তী নিবন্ধঈদুল ফিতর উপলক্ষ্যে প্রতিরক্ষামূলক অভিযান সাময়িক স্থগিত করেছে ইমারাতে ইসলামিয়া