ঈদের যুদ্ধবিরতি সত্ত্বেও কুনার প্রদেশে গোলাবর্ষণ করেছে পাকিস্তানি সন্ত্রাসী সেনাবাহিনী

0
13

পবিত্র ঈদ উপলক্ষে ঘোষিত যুদ্ধবিরতি সত্ত্বেও আফগানিস্তানের কুনার প্রদেশে গোলাবর্ষণ করেছে পাকিস্তানি সন্ত্রাসী সেনাবাহিনী। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, পবিত্র ঈদুল ফিতরের দিনেও কুনার প্রদেশে পাকিস্তানি বাহিনী ৭০টির বেশি আর্টিলারি শেল নিক্ষেপ করেছে। এই হামলা সীমান্তবর্তী অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনাকে আরও উস্কে দিয়েছে।

কুনার প্রদেশের তথ্য ও সংস্কৃতি দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা জিয়াউর রহমান স্পিন ঘর হাফিযাহুল্লাহ জানান, ১৯ মার্চ, বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতরের দিনে কুনার প্রদেশের নরাই জেলায় দুকালাম, বারিকোট ও সঙালাইসহ বিভিন্ন এলাকায় অন্তত ৩৫টি গোলা আঘাত হানে। একই সময়ে মানোগাই জেলার বিভিন্ন স্থানে আরও ৩৭টি গোলা নিক্ষেপ করা হয়।

এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নরাই জেলায় গোলাবর্ষণ অব্যাহত থাকার খবর পাওয়া গেছে। কিছু গোলা এমন এলাকায় পড়েছে, যেখানে সাধারণ মানুষ নিজেদের ঘরে ফিরে আসছিলেন।


তথ্যসূত্র
1. Pakistani shelling hits Kunar districts despite ‘pause in hostility’ over Eid
– https://tinyurl.com/43rvjyyh

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‎আমীরুল মু’মিনীন শাইখুল হাদিস মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা হাফিযাহুল্লাহ’র নেতৃত্বে কান্দাহারে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধগুয়ান্তানামোর একজন সাবেক বন্দীর কলমে পাকিস্তানী আর্মির বর্বরতার বিবরণ