যুদ্ধবিরতি উপেক্ষা করে কুনার ও পাকতিকায় পাকিস্তানি সন্ত্রাসী বাহিনীর গোলাবর্ষণ

0
26

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উপ-মুখপাত্র মৌলভী হামদুল্লাহ ফিতরাত হাফিযাহুল্লাহ জানিয়েছেন, ২২ মার্চ, রবিবার কুনার প্রদেশের নারি জেলায় পাকিস্তানি সন্ত্রাসী সামরিক বাহিনীর গোলাবর্ষণে এক বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন এবং এক নারী আহত হয়েছেন।

‎হামদুল্লাহ ফিতরাত হাফিযাহুল্লাহ জানিয়েছেন, রবিবার সকাল ৯.৩০ এ কুনার প্রদেশের নারি জেলায় পাকিস্তানি সন্ত্রাসী বাহিনীর নিক্ষিপ্ত মর্টার শেলের আঘাতে এক ব্যক্তি শহীদ হন এবং এক নারী গুরুতর আহত হন। অন্যদিকে, পাকতিকা প্রদেশের শকিন জেলায় পাকিস্তানি সন্ত্রাসী বাহিনী একটি বেসামরিক গাড়িতে গুলি চালায়। ভাগ্যক্রমে ওই গাড়ির যাত্রীরা অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যান এবং এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

‎উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আঞ্চলিক মধ্যস্থতাকারী দেশগুলোর অনুরোধে ইমারাতে ইসলামিয়া তাদের ‘রাদ্দুয-জুলম’ প্রতিরক্ষামূলক অভিযান সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল। পাকিস্তানও একই সময়ে যুদ্ধবিরতির কথা জানিয়েছিল। তবে ঈদের যুদ্ধবিরতি সত্ত্বেও কুনার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানি সন্ত্রাসী বাহিনীর এই হামলা চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।

‎ইমারাতে ইসলামিয়ার কর্মকর্তারা পূর্বেই সতর্ক করে বলেছিলেন, জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা বা বেসামরিক নাগরিকদের জীবন হুমকির মুখে পড়লে আফগান বাহিনী ‘কঠোর জবাব দেবে’। পাকিস্তানি বাহিনীর এই হামলার পর ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পক্ষ থেকে এ বিষয়ে কঠোর অবস্থান গ্রহণের ইঙ্গিত দেওয়া হয়েছে।


তথ্যসূত্র
‎1. The Deputy Spokesman of the Islamic Emirate says that earlier today
‎- https://tinyurl.com/5a39m5h5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতীয় দখলদারিত্বের অধীনে সত্যিকারের ঈদ আনন্দ থেকে বঞ্চিত কাশ্মীরের মুসলমান জনগণ
পরবর্তী নিবন্ধমালিতে জান্তা ও রাশিয়ার ভাড়াটে মিলিশিয়াদের যৌথ কনভয়ে জেএনআইএম মুজাহিদদের ৪ অভিযান