মার্কিন ডলারের বিপরীতে আফগানির মান বেড়েছে প্রায় ১০ শতাংশ

0
27

আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক দা আফগানিস্তান ব্যাংক জানিয়েছে, দেশের আর্থিক ও ব্যাংকিং ব্যবস্থায় ধারাবাহিক অগ্রগতির ফলে চলতি অর্থবছরে মার্কিন ডলারের বিপরীতে জাতীয় মুদ্রা আফগানির মান ৯ দশমিক ৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আর্থিক প্রতিষ্ঠান ও বেসরকারি ঋণদাতাদের ওপর তদারকি সম্প্রসারণ করা হয়েছে, যার ফলে স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে এবং একটি সুশৃঙ্খল মানদণ্ড প্রতিষ্ঠিত হয়েছে। একই সঙ্গে তারল্য ব্যবস্থাপনা জোরদারের লক্ষ্যে বাজারে প্রচলিত জীর্ণ নোট সংগ্রহ ও ধ্বংস করা হয়েছে। এতে মুদ্রা ব্যবস্থাপনায় স্থিতিশীলতা ফিরে এসেছে।

এদিকে সাম্প্রতিক মাসগুলোতে ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থার বিস্তার ঘটেছে এবং ডিজিটাল লেনদেনের ব্যবহারও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হাসিবুল্লাহ নূরি জানান, সারা দেশে ব্যাংকিং সেবা সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হয়েছে, যার মধ্যে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার বিস্তারও অন্তর্ভুক্ত রয়েছে।

বিশ্লেষকরা এই ইতিবাচক পরিবর্তনকে স্বাগত জানিয়ে বলেন, ইসলামী ব্যাংকিং সম্প্রসারণ আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থায় আরও বেশি সঞ্চয় আকর্ষণে সহায়তা করতে পারে। বর্তমানে বিপুল পরিমাণ অর্থ ব্যাংকের বাইরে অবস্থান করছে, যা ব্যাংকিং ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা গেলে অর্থনীতিতে আরও গতি সঞ্চার এবং আর্থিক স্থিতিশীলতা সুদৃঢ় হবে।


তথ্যসূত্র
1. Afghani strengthens nearly 10% against US dollar amid banking sector reforms
– https://tinyurl.com/3xjtpb5y

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় বর্বর ইসরায়েলি হামলায় আর‌ও ৪ ফিলিস্তিনি শহীদ
পরবর্তী নিবন্ধআইএমপি মুজাহিদদের ড্রোন ও স্নাইপার হামলায় ৪ পাকিস্তানি সন্ত্রাসী সেনা নিহত