‎ঈদযাত্রায় ৩৪২টি সড়ক দুর্ঘটনা, নিহত ২৭৪ জন

0
10

এবারের ঈদুল ফিতরের আগে ও পরে গত ১০ দিনে দেশে সড়ক দুর্ঘটনায় ২৭৪ জন নিহত হয়েছে। এক বিবৃতিতে এ তথ্য জানায় সড়ক নিরাপত্তায় কাজ করা সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন।

‎সংগঠনটি জানায়, গত ১৭ মার্চ থেকে ২৬ মার্চ ভোর পর্যন্ত সারা দেশে মোট ৩৪২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন ২৭৪ জন।

‎গত বছর ঈদুল ফিতরের ছুটিতে ১১ দিনে সড়ক দুর্ঘটনায় ২৪৯ জন নিহত হয়েছিলেন। সে হিসেবে এবারের ঈদে প্রাণহানির সংখ্যা বেড়েছে।

‎এবারের ঈদযাত্রায় কিছু দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছে পুরো দেশকে। গত ২১ মার্চ রাতে কুমিল্লায় বাস ও ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হন। এর কয়েক দিন পর ২৫ মার্চ রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে একটি যাত্রীবাহী বাস ডুবে ২৬ জনের মৃত্যু হয়।

‎এদিকে, সরকারি সংস্থা বিআরটিএর তথ্যমতে, ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত ৭ দিনে ৯২টি সড়ক দুর্ঘটনায় ১০০ জন নিহত এবং ২১৭ জন আহত হয়েছেন।

‎রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, দুর্ঘটনা ও মৃত্যুর পরিসংখ্যানই প্রমাণ করে সড়ক ব্যবস্থাপনার দুর্বলতা রয়েছে।



‎তথ্যসূত্র:
‎১। এবার মর্মান্তিক ঈদযাত্রা
‎- https://tinyurl.com/59vxhb82

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‎ঠাকুরগাঁওয়ে ফেসবুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জঘন্য ভাষায় কটুক্তি, মুসলিমদের প্রতিক্রিয়ার পর হিন্দু যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধ‎বাসের তেল শেষ, ট্রেনে কাটা পড়ল রেল লাইনে বসা নারী ও শিশুসহ ৫ যাত্রী