মোগাদিশু প্রশাসনের শীর্ষ নেতাদের লক্ষ্য করে বিমানবন্দরে আশ-শাবাবের হামলা: রাষ্ট্রপতি হাসান শেখ আহত

0
0

সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় বে রাজ্যের প্রাদেশিক রাজধানী বাইদোয়া। শুক্রবার (৩ এপ্রিল) প্রাদেশিক রাজধানীর কেন্দ্রীয় বিমানবন্দরে দেশটির প্রশাসনের শীর্ষ নেতারা থাকা অবস্থায় হারাকাতুশ শাবাব মুজাহিদদের গোলন্দাজ বাহিনী ভারী হামলা চালিয়েছেন।

স্থানীয় সূত্রমতে, গত ৩ এপ্রিল শুক্রবার, বাইদোয়া বিমানবন্দরের ভেতরে পরপর কয়েকটি বড় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যা ভিলা সোমালিয়া (মোগাদিশু প্রশাসন) গোষ্ঠীর প্রধান হাসান গুরগুর্তের (হাসান শেখ মাহমুদ) জন্য হুমকি হয়ে দাঁড়ায়। কেননা এদিন আশ-শাবাব মুজাহিদিনরা বিমানবন্দরে হাসান শেখ ও তার কর্মকর্তাদের বিমানটি অবতরণের সময় বেশ কয়েকটি মর্টার শেল নিক্ষেপ করেন, যেগুলো হাসান গুরগুর্তেকে বহনকারী বিমানটির চারপাশে এসে পড়ে। শেলগুলো আঘাত হানতে শুরু করলে রাষ্ট্রপতি হাসান গুরগুর্তেকে তার প্রতিনিধিদল ও দেহরক্ষীদের সাথে পালিয়ে যেতে দেখা যায়।

এই ঘটনার পর হাসান গুরগুর্তেকে দ্রুত একটি বুলেটপ্রুফ গাড়িতে তুলে বাইদোয়ার ইথিওপিয়ান সেনা ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। এসময় তাকে দৃশ্যত বিচলিত ও বিধ্বস্ত দেখাচ্ছিল। সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে হাসান শেখকে মর্টারের গোলার আঘাতে আহত হতে দেখা যায়। ভিডিওটিতে নিরাপত্তা কর্মকর্তাদেরা হাসান গুরগুর্ত ও তার প্রতিনিধিদলকে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার নির্দেশ দিতে দেখা যায়।

উল্লেখ্য যে, গত সপ্তাহে তুর্কি বাহিনীর বিমান সহায়তায় মোগাদিশু বাহিনী সোমালিল্যান্ড-বিরোধী দক্ষিণ-পশ্চিম প্রশাসনের প্রাক্তন নেতা আবদিয়াসিস লাফতাগারিনের অনুগত মিলিশিয়াদের পরাজিত করে। এসময় মিলিশিয়াদের নিয়ন্ত্রণে থাকা বাইদোয়া শহরের নিয়ন্ত্রণ নেয় হাসান গুরগুর্তের নেতৃত্বাধীন মোগাদিশু বাহিনী।


তথ্যসূত্র
– https://tinyurl.com/5xxe2jsz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানের সামরিক বাহিনীর হামলায় আফগানিস্তানে ব্যাপক মানবিক বিপর্যয়ের প্রতিবেদন উপস্থাপন করল ইমারাতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধপাকিস্তানের সামরিক বাহিনীর নির্বিচার আগ্রাসনের জবাবে আফগান বাহিনীর প্রতিশোধমূলক অভিযানে খোস্তে সেনা চৌকি ধ্বংস