কলকাতায় হিন্দু ব্যক্তির বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক মুসলিম নারীকে আগুনে পুড়িয়ে হত্যা

0
10

ভারতে কলকাতায় এক হিন্দুর বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৩০ বছর বয়সী এক মুসলিম নারীকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে।

‎নিহতের পরিবার জানায়, চাকরির কথা বলে ভুক্তভোগী মুসলিম মহিলাকে ঘটনাস্থলে ডেকে এনেছিল অভিযুক্ত হিন্দু সিদ্ধার্থ চারিওয়াল। মহিলাটি সেখানে পৌছলে হিন্দু লোকটি তাকে বিয়ের প্রস্তাব দেয়। একই সাথে চাকরি দেবে বলেও লোভ দেখায়। মুসলিম নারীটি হিন্দু পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না বলে স্পষ্ট জানিয়ে দেয়। হিন্দু লোকটির কুমতলব বুঝতে পেরে সে চাকরির প্রস্তাবও প্রত্যাখ্যান করে। তার সাথে পরবর্তীতে আর যোগাযোগ না রাখার ব্যাপারে মনস্থির করে।

‎কিন্তু এক পর্যায়ে সেখানে উভয়ের মধ্যে তুমুল বাকবিতণ্ডা আরম্ভ হয়। সেসময় কেরোসিন ঢেলে মহিলাটির গায়ে আগুন ধরিয়ে দেয় অভিযুক্ত সিদ্ধার্থ চারিওয়াল।

‎গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় উক্ত নারীকে হাসপাতালে ভর্তি করানো হয়। ২ দিন পর গত ৬ এপ্রিল ভুক্তভোগী মহিলাটি হাসপাতালে মৃত্যুবরণ করে।

‎মৃত্যুর পূর্বে এই মহিলা অভিযুক্ত হিন্দু লোকটির বিরুদ্ধে পুলিশের কাছে সুস্পষ্ট জবানবন্দি দিয়ে যায়। তৎপ্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।



‎তথ্যসূত্র:
‎1. https://tinyurl.com/4jkjy528

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তান–উজবেকিস্তান ওষুধ খাতে সহযোগিতা জোরদার, ২৫ মিলিয়ন ডলার মূল্যের ১৩টি বাণিজ্যিক চুক্তি
পরবর্তী নিবন্ধকুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, ১৫ সেনা আহত