কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, ১৫ সেনা আহত

0
9

মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের জবাবে প্রতিশোধমূলক আক্রমণ হিসেবে উপসাগরীয় আরব দেশগুলোতে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। এর অংশ হিসেবে ৬ এপ্রিল, সোমবার রাতে কুয়েতেও ব্যাপক হামলা চালায় তেহরান।

‎সোমবার রাতে কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে ইরানের একটি ড্রোন হামলায় ১৫ মার্কিন সেনা সদস্য আহত হয়েছে। ইরাক সীমান্ত থেকে প্রায় ৩৭ কিলোমিটার দূরে অবস্থিত এই বিমানঘাঁটি এ অঞ্চলে মার্কিন সামরিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।

‎গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর যৌথ সামরিক আগ্রাসন শুরু করার পর থেকে আঞ্চলিক উত্তেজনা চরমে পৌঁছেছে। চলমান এই আগ্রাসনে ইরানের নিহতের সংখ্যা ৩ হাজার ৫১৯ জনে পৌঁছেছে। নিহতদের অধিকাংশই বেসামরিক মানুষ।

‎এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা ইসরায়েল, জর্ডান, ইরাক ও উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে। পেন্টাগনের তথ্যানুযায়ী, এই যুদ্ধে এ পর্যন্ত ১৩ মার্কিন সেনা নিহত হয়েছে এবং ৩৬৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২৪৭ জন সেনাবাহিনী, ৬৩ জন নৌবাহিনী, ১৯ জন মেরিন এবং ৩৬ জন বিমান বাহিনীর সদস্য। এছাড়া উপসাগরীয় অঞ্চল ও ইরাকে মোট সাত মার্কিন সেনা নিহত হয়েছে।



‎তথ্যসূত্র
‎1. Iranian drone strike injures 15 US personnel at Kuwait air base: Report
‎- https://tinyurl.com/wjcwhwmn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকলকাতায় হিন্দু ব্যক্তির বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক মুসলিম নারীকে আগুনে পুড়িয়ে হত্যা
পরবর্তী নিবন্ধস্বচ্ছ নিলাম প্রক্রিয়ায় ২,৬৩৯ ক্যারেট পান্না বিক্রয় করল ইমারাতে ইসলামিয়া প্রশাসন