
আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশে সম্প্রতি অনুষ্ঠিত এক নিলামে উল্লেখযোগ্য পরিমাণ পান্না বিক্রি করেছে ইমারাতে ইসলামিয়া প্রশাসন।
পাঞ্জশির প্রদেশের প্রাদেশিক সরকারের গণমাধ্যম দপ্তর জানিয়েছে, সাম্প্রতিক ওই নিলামে পাঞ্জশির প্রদেশের বিভিন্ন খনি থেকে উত্তোলিত মোট ২,৬৩৯ ক্যারেট পান্না স্থানিয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়। এসব পান্না বিক্রি থেকে মোট ৩১ লাখ আফগানির বেশি আয় হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানান, খনিজ খাতে বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ায় এই প্রদেশে মূল্যবান পাথর, বিশেষ করে পান্না উত্তোলন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে সাম্প্রতিক জরিপে পাঞ্জশিরের পারিয়ান জেলায় স্বর্ণের উপস্থিতির সম্ভাব্যতা শনাক্ত হয়েছে, যা ভবিষ্যতে খনিজ খাতে আরও বিনিয়োগ ও কার্যক্রম সম্প্রসারণের পথ সুগম করতে পারে।
উল্লেখ্য যে, এর আগে পাঞ্জশির প্রদেশে ২৬০টি পান্না খনি আবিষ্কৃত হয়েছিল এবং এখন পর্যন্ত ৬০০টি লাইসেন্স দেওয়া হয়েছে পান্না উত্তোলনের জন্য। খনিজ খাতের এই উন্নয়ন স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি বাসিন্দাদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তথ্যসূত্র
1. In the latest auction held in Panjshir Province, 2,639 carats of emerald were sold for more than 3.1 million Afghanis.
– https://tinyurl.com/mu85pszu


