সারাদেশে আবাসন ভাড়া বাড়ানোর ক্ষেত্রে ইমারাতে ইসলামিয়া সরকারের নিষেধাজ্ঞা

0
8

আফগানিস্তানে সারাদেশে আবাসন ভাড়া বাড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে ইমারাতে ইসলামিয়ার আইন মন্ত্রণালয়ের আওতাধীন ভাড়া নিয়ন্ত্রণ কমিটি।

‎৭ এপ্রিলে ইমারাতে ইসলামিয়ার আইন মন্ত্রণালয় এই ঘোষণা জানায়। আইন মন্ত্রীর নেতৃত্বে ইমারাতে ইসলামিয়ার পুলিশ সদর দপ্তর, গোয়েন্দা বিভাগ, পৌরসভা ও অন্যান্য প্রাসঙ্গিক বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে যৌথ ভাড়া নিয়ন্ত্রণ কমিটি গঠন করা হয়েছে।

‎কমিটি শর্ত দেয় যে, চলতি ১৪০৫ সৌরহিজরি সালে বাড়ি ও আবাসিক ভবনের ভাড়া দুই বছর পূর্বে ১৪০৪ সৌরহিজরি সালে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি হবে না, কেবল সর্বোচ্চ ১০ শতাংশ ভাড়া বাড়াতে পারবে।

‎আবাসন মালিক ও ভাড়া এজেন্সি পরিচালকদের এই নির্ধারিত মানদণ্ডের উপরে ভাড়া নেওয়ার অনুমতি নেই। কেউ এই সিদ্ধান্ত লঙ্ঘন করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।



‎তথ্যসূত্র:
‎1. https://tinyurl.com/yvsne7nt

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআর্টিলারি সমরাস্ত্র চালনাসহ একাধিক বিষয়ে সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ইমারাতে ইসলামিয়ার আরও ৪৬০জন সেনাসদস্য
পরবর্তী নিবন্ধভারতে ছেলে না হওয়ায় ফুটফুটে জমজ কন্যাশিশুকে কূপে ফেলে হত্যা