উত্তরপ্রদেশে হিন্দুত্ববাদীদের শোভাযাত্রায় নাটক মঞ্চস্থের মাধ্যমে মুসলিমবিরোধী বার্তা চিত্রায়ন

0
1

৫ এপ্রিল উত্তর প্রদেশের গাজিয়াবাদ জেলায় হিন্দুদের একটি ধর্মীয় শোভাযাত্রাকালে কথিত “লাভ জিহাদ” এর পরিণতি উপস্থাপন করে একটি উস্কানিমূলক নাটক মঞ্চস্থ করেছে হিন্দুত্ববাদীরা।

সেখানে এক হিন্দুত্ববাদীকে মাথায় টুপি ও নকল দাড়ি লাগিয়ে অভিনয় করতে দেখা গেছে। হাতে একটি তলোয়ার বা ছুরির মতো অস্ত্র দিয়ে সে টেবিলে আঘাত করছিল, পার্শ্ববর্তী একটি খুঁটিতে মহিলার কাটা মাথার অনুরূপ একটি প্রপ প্রদর্শিত হয়েছিল। মুসলিমরা ভয়ংকর ও সহিংস, ট্যাবলোতে অভিনয়ের মাধ্যমে যেন এরূপ বার্তা উস্কে দেওয়া হচ্ছিল।

সরকারি অনুমোদন নিয়ে হিন্দুত্ববাদী সংগঠন ‘হিন্দু রক্ষা দল’ এর পক্ষ থেকে এই শোভাযাত্রার আয়োজন করা হয় বলে স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়।

আয়োজকদের দাবি, হিন্দু ধর্ম রক্ষায় সচেতনতা ও ঐক্য প্রচারের লক্ষ্যে তারা এই নাটক মঞ্চস্থ করে। এটি “হিন্দু ধর্মোদয় যাত্রা” শিরোনামের একটি বৃহত্তর ধর্মীয় শোভাযাত্রার অংশ ছিল।

তবে হিন্দুদের বিশাল জনসমাবেশে মুসলিমদের বিরুদ্ধে সহিংস ও উস্কানিমূলক বার্তা চিত্রায়িত করায় এই ঘটনা সমালোচনার জন্ম দিয়েছে।

ভারতের বিভিন্ন অঞ্চলে সম্প্রতি রামনবমী শোভাযাত্রা উদযাপনকালেও একই ধরনের ঘটনা ঘটেছে। বিতর্কিত চলচ্চিত্র ‘দ্যা কেরালা স্টোরি’ থেকে উৎসাহিত হয়ে মুসলিমবিরোধী বিভ্রান্তিকর ন্যারেটিভ প্রচার ও ষড়যন্ত্র তত্ত্বকে উস্কে দেওয়ার ঘটনা ঘটেছে।

সমালোচকদের যুক্তি, এই ধরনের চিত্রায়ন সাম্প্রদায়িক উত্তেজনা তৈরিতে ভূমিকা রাখে। এগুলো সাংস্কৃতিক বা ধর্মীয় অনুষ্ঠানের আড়ালে ইসলামোফোবিক বয়ানের ভিত্তিকে মজবুত করে বলে তারা উদ্বেগ প্রকাশ করেছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/y28p6d8w

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার নানগারহারে ১.৪৭ লাখ ডলার ব্যয়ে নতুন স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ ও উদ্বোধন
পরবর্তী নিবন্ধআফগান চিকিৎসা সক্ষমতায় নতুন অধ্যায়, বালখ আঞ্চলিক হাসপাতালে এক বছরে ৩৫ হাজারের বেশি অস্ত্রোপচার সম্পন্ন