যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে দখলদার ইসরায়েলের নির্বিচার হামলায় নিহত ২৫৪, আহত সহস্রাধিক

0
3

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে লেবাননজুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর ইতিহাসের অন্যতম ভয়াবহ বিমান হামলায় অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন।

৮ এপ্রিল, বুধবার কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই বৈরুতসহ লেবাননের জনবহুল বাণিজ্যিক ও আবাসিক এলাকাগুলোতে এই তণ্ডব চালানো হয়। লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে, এই হামলায় ১,১৬৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরুদ্দিন এই পরিস্থিতিকে একটি ‘বিপজ্জনক উস্কানি’ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, সন্ত্রাসী ইসরায়েল দেশজুড়ে ১০০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে। বৈরুতের আকাশ বর্তমানে কালো ধোঁয়ায় আচ্ছন্ন এবং শহরজুড়ে আতঙ্কিত মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে।

লেবাননের রেড ক্রস জানিয়েছে, ১০০টি অ্যাম্বুলেন্স নিরবিচ্ছিন্নভাবে হতাহতদের হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজ করছে। দেশটির প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেছেন, সন্ত্রাসী ইসরায়েল আন্তর্জাতিক আইন এবং মানবিকতার তোয়াক্কা না করে সুপরিকল্পিতভাবে নিরপরাধ বেসামরিক নাগরিকদের হত্যা করছে।

গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই নতুন দফার ইসরায়েলি আগ্রাসনে লেবাননে এ পর্যন্ত ১,৫৩০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং ১২ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।


তথ্যসূত্র
1. World reacts to ‘brutal’ Israeli attacks on Lebanon after US-Iran truce
– https://tinyurl.com/5bucnjsk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগান চিকিৎসা সক্ষমতায় নতুন অধ্যায়, বালখ আঞ্চলিক হাসপাতালে এক বছরে ৩৫ হাজারের বেশি অস্ত্রোপচার সম্পন্ন
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে আঞ্চলিক জ্বালানি প্রকল্পের (CASA-1000) প্রায় ৭৫ শতাংশ কাজ সম্পন্ন