কাবুলে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়েছে ইমারাতে ইসলামিয়া

0
0

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের রাজধানী কাবুলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং একটি বাণিজ্যিক মার্কেট নির্মাণের প্রস্তাব নিয়ে আন্তঃমন্ত্রণালয় বিনিয়োগ কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এই উদ্যোগগুলোকে দেশের জ্বালানি ও নগর ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ইমারাতে ইসলামিয়ার অর্থনৈতিক বিষয়ক উপ-প্রধানমন্ত্রীর দপ্তরের তথ্য অনুযায়ী, কাবুলের প্রথম জেলায় একটি আধুনিক বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন এবং একটি বাণিজ্যিক মার্কেট নির্মাণের পরিকল্পনা পর্যালোচনা করা হয়। পাশাপাশি কান্দাহার প্রদেশ, হেরাত প্রদেশ ও বালখ প্রদেশে আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারের মাধ্যমে দেশীয় কৃষি উৎপাদন বৃদ্ধির পরিকল্পনাও আলোচনায় উঠে আসে। সংশ্লিষ্টরা এসব উদ্যোগকে শিল্পায়ন, কৃষি উন্নয়ন এবং বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

বৈঠক শেষে প্রস্তাবগুলো অর্থনৈতিক ও প্রযুক্তিগত মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মকর্তাদের মতে, এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে ইতিবাচক প্রভাব ফেলবে।


তথ্যসূত্র
1.Plans for Waste-to-Energy Plant in Kabul Reviewed
– https://tinyurl.com/bc435wr4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে আঞ্চলিক জ্বালানি প্রকল্পের (CASA-1000) প্রায় ৭৫ শতাংশ কাজ সম্পন্ন