
১১ এপ্রিল, শনিবার গাজা উপত্যকার কেন্দ্র ও দক্ষিণাঞ্চলে বর্বর ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ৬ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা-এর প্রতিবেদনে জানানো হয়, আল-বুরেইজ শরণার্থী শিবিরের ব্লক ৯ এলাকায় একটি মসজিদের ধ্বংসাবশেষের কাছে অবস্থানরত একদল ফিলিস্তিনিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই ৬ জন শহীদ হন এবং আরও কয়েকজন আহত হন।
একই সময়ে খান ইউনিস শহরের পূর্বাঞ্চলের বানি সুহেইলা এলাকার পশ্চিমে বাস্তুচ্যুতদের একটি তাঁবু লক্ষ্য করে ড্রোন থেকে বোমা নিক্ষেপ করে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৩ জন আহত হয়েছেন বলে চিকিৎসা সূত্রে জানা গেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত বছরের ১১ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে এ পর্যন্ত শহীদের সংখ্যা বেড়ে ৭৪৪ জনে দাঁড়িয়েছে। একই সময়ে দুই হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
তথ্যসূত্র
1. Six Palestinians killed, several injured in Israeli drone strikes in central and southern Gaza
– https://tinyurl.com/393tty7n


