চলতি অর্থবছরে ২৩৩টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা ঘোষণা করেছে কাবুল পৌরসভা

0
7

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের কাবুল পৌরসভা তাদের বার্ষিক কর্মপরিকল্পনার অংশ হিসেবে চলতি সৌর অর্থবছরে ২৩৩টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ঘোষনা দিয়েছে। পৌরসভার পরিকল্পনা বিভাগের প্রধান মোহাম্মদ কাসিম আফগান জানিয়েছেন, প্রকল্পগুলোর মোট ব্যয় ধরা হয়েছে ৯১২ কোটি ৩০ লাখ আফগানি। এই অর্থ পৌরসভার অভ্যন্তরীণ রাজস্ব থেকে জোগান দেওয়া হবে।

পরিকল্পিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সড়ক নির্মাণ ও সংস্কার, পথচারী সেতু নির্মাণ, সবুজ স্থান সম্প্রসারণ, নগর সৌন্দর্যবর্ধন, জমি অধিগ্রহণ ও অন্যান্য পৌর সেবা। কর্মকর্তারা বলছেন, রাজধানীর নগর অবকাঠামো উন্নয়ন এবং জনসেবা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগগুলো নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের আমীর শাইখুল কুরআন ওয়াল হাদীস মৌলভী হিবাতুল্লাহ আখুন্দজাদা হাফিযাহুল্লাহ শহরগুলোতে ফুটপাত ব্যবসায়ীদের কার্যক্রম নিয়ন্ত্রণ ও নগর বিশৃঙ্খলা প্রতিরোধে একটি নতুন ফরমান জারি করেছেন। কাবুল পৌরসভার এই উন্নয়ন প্রকল্পগুলো সেই সাথে রাজধানীর নাগরিক জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র
1. Kabul Municipality Plans 233 Development Projects for 1405
– https://tinyurl.com/yp8tcptt

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদুপুরে জামিনের পর বিকেলেই কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন
পরবর্তী নিবন্ধউত্তরপ্রদেশে জুমআ’র সময়ে এক হিন্দুত্ববাদীর জুতা পায়ে মসজিদে প্রবেশ ও লাউডস্পিকারের সংযোগ কর্তন