‎টাঙ্গাইলের মির্জাপুরে মাটিতে পুতে রাখা অজ্ঞাত নারী ও নবজাতকের লাশ উদ্ধার

0
1

টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাত এক গর্ভবতী নারী ও নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামের লৌহজং নদীর সেতুর পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

‎দৈনিক আমার দেশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৬টার সময় উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া নদীর পাশে দুর্গন্ধ পান স্থানীয়রা। এসময় তারা ঘটনাস্থলে গিয়ে নারীর চুল দেখতে পান। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মাটি খুঁড়ে ওই নারী ও নবজাতকের লাশ উদ্ধার করে।

‎এলাকাবাসীর ধারণা ৮ থেকে ১০ দিন আগে ওই গর্ভবতী নারীকে হত্যা করে মাটিতে পুতে রাখা হয়েছে।

‎মির্জাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ জানায়, মাটি খুঁড়ে ওই নারীকে বের করার সময় তার সঙ্গে নবজাতকের লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে ওই নারী ৭-৮ মাসের গর্ভবতী ছিলেন। তার মৃত্যুর সময় নবজাতক প্রসব হয়। পরে দুইজনকে মাটিচাপা দেয়া হয়। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



‎তথ্যসূত্র:
‎১। মাটিতে পুতে রাখা ছিল নারী ও নবজাতকের লাশ
‎- https://tinyurl.com/f5k4bvbj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‎বিএনপির মনোনয়ন পেল আওয়ামী লীগের সুবর্ণা ঠাকুর
পরবর্তী নিবন্ধ‎রংপুরের গঙ্গাচড়ায় একই দিনে তিনজনের আত্মহত্যা