ফারিয়াব প্রদেশে প্রায় ১৪৮ একর জমিতে আফগান-উজবেক যৌথ বাগান প্রকল্প

0
5

আফগানিস্তানের উত্তরাঞ্চলের শুষ্ক ও অনুর্বর জমিতে কৃষির সম্ভাবনা জাগ্রত করতে আধুনিক চাষাবাদ ও ফল উৎপাদনে আঞ্চলিক অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণ করেছে ইমারাতে ইসলামিয়া। এ লক্ষ্যে ফারিয়াবের ৩০০ জেরিব জমিতে শুরু হতে যাচ্ছে আফগান-উজবেক যৌথ বাগান প্রকল্প, যা দেশীয় ফলের চাহিদা পূরণ ও রপ্তানি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ইমারাতে ইসলামিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ফারিয়াব প্রদেশে ৩০০ জেরিব(প্রায় ১৪৮ একর) জমিতে আফগানিস্তান ও উজবেকিস্তানের যৌথ উদ্যোগে এই ফলবাগান স্থাপন করা হবে। প্রকল্পটি দুই দেশের মধ্যে কৃষি সহযোগিতা জোরদার করার লক্ষ্যে বাস্তবায়ন করা হচ্ছে।

এ বিষয়ে উজবেকিস্তানের কৃষি উপমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ফারিয়াব প্রদেশের খান চারবাগ জেলা পরিদর্শন করে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেছে। পরিদর্শনকালে তারা দ্রুত চারা রোপণের কার্যক্রম শুরু করার নির্দেশনা প্রদান করেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে নেওয়া হচ্ছে এবং অদূর ভবিষ্যতেই ফলবাগান স্থাপনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

সামগ্রিকভাবে, এই যৌথ প্রকল্প বাস্তবায়িত হলে কৃষিখাতে উৎপাদন বৃদ্ধি, আধুনিক পদ্ধতির বিস্তার এবং দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।


তথ্যসূত্র
1. Construction of a joint Afghan-Uzbek orchard will begin on 300 jeribs
– https://tinyurl.com/3wxfmb9y

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় যুদ্ধবিরতির পরও বর্বর ইসরায়েলি হামলায় ৭৮০ ফিলিস্তিনি শহীদ