২০২৭ সালের মধ্যেই সম্পন্ন হতে যাচ্ছে ইমারাতে ইসলামিয়ায় বাস্তবায়নাধীন এশিয়ার গুরুত্বপূর্ণ বিদ্যুৎ প্রকল্প CASA-1000

0
10

আঞ্চলিক জ্বালানি সহযোগিতা জোরদার এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে এগিয়ে চলছে CASA-1000 বিদ্যুৎ প্রকল্প। বহুদেশীয় এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে জ্বালানি বিনিময় ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

রাশিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে বাস্তবায়নাধীন CASA-1000 বিদ্যুৎ সঞ্চালন প্রকল্পটি ২০২৭ সালের বসন্তের মধ্যে সম্পন্ন হবে এবং একই বছরের গ্রীষ্মে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

কিরগিজস্তান ও তাজিকিস্তান থেকে আফগানিস্তান ও পাকিস্তানে বিদ্যুৎ রপ্তানির লক্ষ্যে নির্মিত এই আঞ্চলিক প্রকল্পে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার ট্রান্সমিশন লাইন এবং মোট ১ হাজার ৩০০ মেগাওয়াট সক্ষমতার সাবস্টেশন অন্তর্ভুক্ত রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং পাকিস্তানে প্রকল্পটির নির্মাণকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, আর আফগানিস্তানে কার্যক্রম চলমান রয়েছে।

সামগ্রিকভাবে, CASA-1000 প্রকল্প ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানকে আঞ্চলিক বিদ্যুৎ ট্রানজিট করিডোরে পরিণত করবে এবং দেশীয় বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে আঞ্চলিক বিদ্যুৎ সহযোগিতা বৃদ্ধি, জ্বালানি সরবরাহের উন্নয়ন এবং অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র
1. CASA-1000 Power Project to Be Completed by Spring 2027
– https://tinyurl.com/mn9zsk9d

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউত্তরপ্রদেশের আগ্রায় ২৭টি মুসলিম ধর্মীয় স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে হিন্দুত্ববাদী সংগঠনের নোটিশ
পরবর্তী নিবন্ধগাজা ও পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনাকারীদের হামলায় ১১ ফিলিস্তিনি শহীদ