আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় ১২৫টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে ইমারাতে ইসলামিয়া

0
3

দেশের সীমান্তবর্তী অঞ্চলে অবকাঠামো উন্নয়ন এবং জনসেবা সম্প্রসারণে ব্যাপক উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে ইমারাতে ইসলামিয়া। এরই ধারাবাহিকতায় নূরিস্তান থেকে পাকতিকা পর্যন্ত বিস্তৃত এলাকায় বিপুল সংখ্যক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, যা স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সীমান্ত ও উপজাতি বিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের সহযোগিতায় নূরিস্তান প্রদেশের বার্গ-ই-মাতাল জেলা থেকে পাকতিকা প্রদেশের তোরাহ জেলা পর্যন্ত মোট ১২৫টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব প্রকল্পের মাধ্যমে জনগণের জন্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

এ প্রসঙ্গে সীমান্ত ও উপজাতি বিষয়ক মন্ত্রণালয়ের শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের প্রধান আব্দুর রহমান হাফিযাহুল্লাহ লোগার প্রদেশের আজরা জেলার জানোখেলো এলাকায় ২ কোটি ৩০ লাখ আফগানি ব্যয়ে একটি জনকল্যাণমূলক প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে বলেন, ইমারাতে ইসলামিয়ার আমীরের বিশেষ নির্দেশে এই ১২৫টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তিনি জানান, মন্ত্রণালয়, সংশ্লিষ্ট প্রদেশগুলোর উপ-গভর্নর, অন্যান্য প্রাদেশিক প্রতিষ্ঠান এবং ঠিকাদারি কোম্পানির মাধ্যমে প্রকল্পগুলোর কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।

একই অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রদেশের উপ-গভর্নর মোহাম্মদ আনোয়ার দীন পারওয়ার বলেন, যারা আফগানিস্তানের অগ্রগতি সহ্য করতে পারে না এবং বিভিন্ন অজুহাতে দেশকে সংকটে ফেলতে চায়, তাদের এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকা উচিত।
তিনি আফগান জনগণকে নিজ দেশ গড়ে তোলার সুযোগ দেওয়ার আহ্বান জানান।
দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি এবং জনগণের জন্য সুবিধা প্রদান ইসলামি ব্যবস্থার মৌলিক লক্ষ্য বলেও জানান তিনি।

সামগ্রিকভাবে, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করা এবং জনগণের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।


তথ্যসূত্র
1. 125 Development Projects Implemented Near Durand Line
– https://tinyurl.com/4f8dhpjv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার পাহাড়-উপত্যকায় ঘেরা বাদগিস প্রদেশের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য ও মনোমুগ্ধকর পরিবেশ প্রতিদিন অসংখ্য পর্যটককে আকৃষ্ট করছে
পরবর্তী নিবন্ধপশ্চিমবঙ্গে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলাগুলো জঙ্গিবাদের ‘নিরাপদ অঞ্চল’ হয়ে উঠেছে বলে উস্কানিমূলক বক্তব্য বিজেপি নেতার