এখন পর্যন্ত ৭,২৬৩ হজ্বযাত্রী সুষ্ঠুভাবে সৌদিআরবে স্থানান্তর করেছে ইমারাতে ইসলামিয়ার হজ্ব ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

0
48

আফগানিস্তান হতে ২৩টি বিমান ফ্লাইটের মাধ্যমে এখন পর্যন্ত ৭ হাজারের অধিক হজ্বযাত্রীকে সৌদি আরবে সুষ্ঠুভাবে স্থানান্তর করা হয়েছে। দেশের কেন্দ্রীয় ও বালখ অঞ্চল হতে একটি সুশৃঙ্খল ও সংগঠিত পদ্ধতিতে হজ্বযাত্রীদের স্থানান্তর অব্যাহত রয়েছে।

ইমারাতে ইসলামিয়ার হজ্ব ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ২৪ এপ্রিল এই তথ্য প্রদান করেছে।

মন্ত্রণালয় আরও জানায়, বিগত শনিবার (১৮ এপ্রিল) হতে হজ্বযাত্রীদের সৌদি আরবে স্থানান্তর প্রক্রিয়া আরম্ভ হয়েছে এবং তা এখনও সুষ্ঠুভাবে চলমান রয়েছে। ২৪ এপ্রিল শুক্রবার পর্যন্ত সর্বমোট ৭,২৬৩ জন হজ্বযাত্রীকে মদিনায় স্থানান্তর করা হয়েছে। এর মধ্যে ৩,৫৭২ জন হজ্বযাত্রী সেন্ট্রাল জোন এবং ৩,৪৬০ জন হজ্বযাত্রীকে বালখ জোন থেকে সৌদিতে স্থানান্তর করা হয়েছে।

আগামী দিনগুলোতে হেরাত অঞ্চল থেকেও হজ্বযাত্রী স্থানান্তর প্রক্রিয়া আরম্ভ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, মদিনায় পৌঁছানোর পর হজ্বযাত্রীদের মসজিদে নববির নিকটবর্তী অবস্থিত পূর্বের চুক্তিভিত্তিক ভবনে থাকার ব্যবস্থা করা হচ্ছে। সেখানে তাদেরকে সব ধরনের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সরবরাহ করা হচ্ছে। তাদেরকে দৈনিক ৩ বেলা খাবার সরবরাহ করা হচ্ছে।

এছাড়া সংশ্লিষ্ট কমিটি কর্তৃক নির্ধারিত সময়সূচী অনুযায়ী হাজীদের বিভিন্ন তাৎপর্যপূর্ণ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। নির্ধারিত গাইডদের সাথে রাওদাহ (রিয়াদ আল-জান্নাহ), জান্নাত আল-বাকি, কুবা মসজিদ, কিবলাতাইন মসজিদ, উহুদ পাহাড় এবং অন্যান্য ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শনের উদ্দেশ্যে হাজীদের নিয়ে যাওয়া হচ্ছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/2uhhhym6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমুসলিমদের কুৎসিত ভাষায় গালমন্দ করল উত্তরপ্রদেশের এক বিজেপি নেত্রী
পরবর্তী নিবন্ধদেশজুড়ে খুনোখুনির ছড়াছড়ি, তিন মাসে হত্যাকাণ্ডের শিকার ৮৫৪ জন