মুসলিমদের সংখ্যালঘুতে পরিণত করার অপচেষ্টার অংশ হিসেবে আরও ২ কাশ্মীরি মুসলিমের কোটি রূপির সম্পত্তি জব্দ

0
3

অধিকৃত জম্মু ও কাশ্মীরের শ্রীনগর জেলায় ২ মুসলমানের কোটি রূপি’র স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে দখলদার ভারত প্রশাসন।

ভুক্তভোগী মুসলিমগণ হলেন শ্রীনগর জেলার নূরবাগ এলাকার বাসিন্দা শাকিল আহমেদ ও ফারুক আহমেদ মীর।

২৫ এপ্রিল কাশ্মীর মিডিয়া সার্ভিসের প্রতিবেদনের বলা হয়েছে, ভুক্তভোগীদের প্রত্যেকের ১ কানাল জায়গাজুড়ে নির্মিত দুই তলাবিশিষ্ট দু’টি আবাসিক ভবন বাজেয়াপ্ত করেছে দখলদার পুলিশ। বাড়ি দু’টির সর্বমোট মূল্য ৫ কোটি রূপি।

উল্লেখ্য যে, নানাবিধ অজুহাতে কাশ্মীরি মুসলিমদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও জমি বাজেয়াপ্ত করা দখলদার ভারতের নিয়মতান্ত্রিক কার্যক্রমে পরিণত হয়েছে। পর্যবেক্ষকদের মতে, দখলদার দিল্লি প্রশাসনের অন্যতম লক্ষ্য হলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর অঞ্চলে মুসলিমদের দুর্বল ও সংখ্যালঘুতে পরিণত করা।

এই উদ্দেশ্যে তারা স্থানীয় মুসলিমদের আতঙ্কিত করা, মুসলিমদের অর্থনৈতিকভাবে পঙ্গু করা এবং বাজেয়াপ্ত সম্পদগুলো অস্থানীয় হিন্দুদের নিকট হস্তান্তরের মতো উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3vk86spv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমালির প্রেসিডেন্ট কর্নেল আসিমি গোইতা জেএনআইএম এর হাতে বন্দী হওয়ার গুঞ্জন
পরবর্তী নিবন্ধযুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বর্বর ইসরায়েলি হামলা অব্যাহত, আরও ৯ ফিলিস্তিনি শহীদ