
যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। ২৮ এপ্রিল, সোমবার দেশটির বিভিন্ন এলাকায় বর্বর ইসরায়েলি বিমান হামলায় নারী-শিশুসহ কমপক্ষে চারজন নিহত এবং ৫১ জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, টায়ার জেলার মাজদাল জাউন শহরে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালিয়েছে, এতে এক পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রী নিহত হয়েছেন। এছাড়া হানিন ও চিহিন এলাকায় ইসরায়েলি সেনাবাহিনী ধ্বংসাত্মক বিস্ফোরণ ঘটিয়েছে এবং হাদাথা, ব্রাচিত ও হারিস শহরেও হামলা চালিয়েছে। এসব হামলায় আরও দুই জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন।।
লেবাননের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২ মার্চ ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ২ হাজার ৫২০ জনের বেশি নিহত, ৭ হাজার ৮০০ জনের বেশি আহত এবং ১৬ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ১৭ এপ্রিল লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও সন্ত্রাসী ইসরায়েল বারবার তা লঙ্ঘন করে আসছে।
তথ্যসূত্র
1. 4 killed, 51 injured in Israeli strikes on southern Lebanon
– https://tinyurl.com/y53bkzkx


