রাশিয়ার হয়ে যুদ্ধরত কিশোরগঞ্জের যুবক ইউক্রেনের ড্রোন হামলায় নিহত

0
5

রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেয়া কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার এক যুবক ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় নিহত হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। নিহত রিয়াদ রশিদ (২৮) উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের বাসিন্দা ও সাবেক শিক্ষক আব্দুর রশিদের ছেলে। পাঁচ ভাইবোনের মধ্যে সে ছিল চতুর্থ।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে রাশিয়ায় অবস্থানরত রিয়াদের বন্ধু লিমন দত্ত ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে তার মৃত্যুর খবর পরিবারকে জানায়।

মেসেঞ্জারে পাঠানো বার্তায় লিমন দত্ত জানায়, গত ২ মে রুশ সীমান্ত এলাকায় ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় রিয়াদসহ দুই বাংলাদেশি ও এক নাইজেরীয় নাগরিক নিহত হয়। এ ঘটনায় আরও তিনজন আহত হয়। আহতদের মধ্যে লিমন নিজেও রয়েছে। হামলায় সে একটি পা হারিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে।


তথ্যসূত্র:
১। রাশিয়ায় যুদ্ধরত কিশোরগঞ্জের যুবক ইউক্রেনের ড্রোনে নিহত
– https://tinyurl.com/mtdxetxr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || মালি’র রাজধানী বামাকোর কাছাকাছি একটি এলাকায় একত্রিত হয়েছেন জেএনআইএম এর সঙ্গে যুক্ত কাতিবা মাসিনা বিগ্রেডের বিপুল সংখ্যক মুজাহিদিন
পরবর্তী নিবন্ধভিডিও || উগ্র হিন্দুত্ববাদী শাসনে অনিশ্চিত ভবিষ্যতের পথে পশ্চিমবঙ্গের মুসলিম জনগোষ্ঠী