
৯ মে ভারতে অন্ধ্রপ্রদেশের কাডাপা জেলায় একটি সড়ক চত্বরের নাম পরিবর্তনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রশাসনিক অনুমোদন নিয়ে উক্ত জেলার ‘আলমাসপেট’ সার্কেলের নাম পরিবর্তন করে ‘টিপু সুলতান সার্কেল’ রাখার চেষ্টা করে যাচ্ছিল স্থানীয় মুসলিমগণ।
কিন্তু এই খবর ছড়িয়ে পড়লে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো মুসলিম বাসিন্দাদের দাবীকৃত এই নামের তীব্র বিরোধিতা করতে আরম্ভ করে। তৎক্ষনাত তারা চত্বরটির নাম জোরপূর্বকভাবে ‘হনুমান সার্কেল’ রাখার দাবি তুলে।
এক পর্যায়ে উগ্রবাদীরা চত্বরটিতে ৩০ ফুট উচ্চতার হনুমান মূর্তি স্থাপনের চেষ্টা করে, যা স্থানীয় মুসলিমদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়। ফলে ঘটনাস্থলের পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।
পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ভারী পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
ভিডিও:
A name change proposal for a place in the Kadapa district of Andhra Pradesh resulted in communal tension and stone pelting on Saturday. The controversy erupted over the renaming of Almaspet Circle as Tipu Sultan Circle by the local Muslims, claiming they had administrative… pic.twitter.com/IWlYlovc3T
— The Siasat Daily (@TheSiasatDaily) May 9, 2026
https://x.com/i/status/2053104489759154524
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/779mbfyp


