প্রথমবারের মতো ইরাকে ১ লাখ মার্কিন ডলারের পোশাক রপ্তানি করল ইমারাতে ইসলামিয়া

0
0

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের হেরাত প্রদেশের পোশাকশিল্পে নতুন দিগন্তের সূচনা হয়েছে। প্রথমবারের মতো প্রদেশটি থেকে নারী ও শিশুদের জন্য তৈরি ২০ হাজার সেট পোশাক ইরাকে রপ্তানি করা হয়েছে, যা দেশীয় শিল্পখাতের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

হেরাত গার্মেন্টস প্রস্তুতকারক সমিতির কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ১ লাখ মার্কিন ডলার মূল্যের এই চালানটি আন্তর্জাতিক মান ও গুণগত চাহিদা পূরণ করে প্রস্তুত করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, এই সফল রপ্তানির পরবর্তী ধাপে আরও বড় পরিসরে হেরাত থেকে ইরাকে পোশাক রপ্তানির বিষয়ে আলোচনা চলছে এবং শিগগিরই নতুন চুক্তি সম্পাদিত হবে বলে আশা করা হচ্ছে।

আফগানিস্তানের অন্যতম শিল্পকেন্দ্র হিসেবে পরিচিত হেরাত প্রদেশ থেকে এর আগেও যুক্তরাষ্ট্র, তাজিকিস্তানসহ বিভিন্ন দেশে দেশীয় পণ্য রপ্তানি করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজারে আফগান পোশাকের এই প্রবেশ দেশীয় উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সম্প্রসারণ এবং বৈদেশিক বাণিজ্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


তথ্যসূত্র
1. First-Ever Export of Women’s and Children’s Clothing Leaves Herat for Iraq
– https://tinyurl.com/5n6umkcw

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || ভারতে উত্তরপ্রদেশের বাহরাইচ জেলায় নিহত এক বৃদ্ধ মুসলিমকে গোসল না দিয়েই কবরস্থ করতে চাপ দিয়েছে হিন্দুত্ববাদী প্রশাসন