হাসিনা ঘনিষ্ঠ সাংবাদিক শাকিল ও ফারজানার একাধিক মামলায় জামিন

0
1

জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা একাধিক মামলায় হাসিনা ঘনিষ্ঠ সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে জামিন দিয়েছে হাইকোর্ট। তবে সব মামলায় জামিন না হওয়ায় তারা এখনই মুক্তি পাচ্ছে না। সোমবার (১১ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে তাদের জামিন আবেদনের পক্ষে শুনানি করেছে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেছে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

গণমাধ্যম সূত্রে জানা যায়, আদালত ফারজানা রুপাকে ছয়টি মামলায় এবং শাকিল আহমেদকে পাঁচটি মামলায় জামিন দিয়েছে। পাশাপাশি দুজনের বিরুদ্ধে একটি করে মামলায় জামিন না দিয়ে রুল জারি করা হয়েছে।

এর আগে ২০২৪ সালের ২১ আগস্ট দেশ থেকে পালিয়ে যাবার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আটক করা হয়।


তথ্যসূত্র:
১। শাকিল ও ফারজানা রুপার জামিন
– https://tinyurl.com/2nsx2y32

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঅধিকৃত জম্মু ও কাশ্মীরে মাদকবিরোধী অভিযানের নামে আরও ৪ মুসলিমের সম্পত্তি বাজেয়াপ্ত
পরবর্তী নিবন্ধপাকিস্তানের ২টি জেলায় ইত্তেহাদুল মুজাহিদিনের অভিযানে অন্তত ১২ সন্ত্রাসী সেনা নিহত, আহত ৩