ইমারাতে ইসলামিয়ার মাদকবিরোধী অভিযানে তাখার প্রদেশে ২ হাজার জেরিব জমি থেকে পপি চাষ নির্মূল

0
0

আফগানিস্তানের তাখার প্রদেশে মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ইমারাতে ইসলামিয়ার নিরাপত্তা বাহিনী। প্রদেশটির কেন্দ্র ও বিভিন্ন জেলায় মোট ২ হাজার জেরিব(প্রায় ৯৮৮ একর) জমি থেকে অবৈধ পপি চাষ নির্মূল করা হয়েছে।

তাখার প্রদেশের নিরাপত্তা কমান্ডের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগ জানিয়েছে, গত দুই মাসে পরিচালিত অভিযানে এই বিপুল পরিমাণ জমিতে পপি চাষ ধ্বংস করা হয়। একই সময়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানায়, মাদকাসক্তদের পুনর্বাসনের লক্ষ্যে ৯০ জনকে চিকিৎসার জন্য সংশ্লিষ্ট স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মাদক উৎপাদন ও পাচার রোধের পাশাপাশি আসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে ইমারাতে ইসলামিয়া ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।


তথ্যসূত্র
1. In Takhar province’s center and districts, 2,000 jeribs of land were cleared of poppy cultivation.
– https://tinyurl.com/aked5rkk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে সন্ত্রাসী সেনাবাহিনীর ৩টি অবস্থানে ইত্তেহাদুল মুজাহিদিনের স্নাইপার ও কোয়াডকপ্টার ড্রোন হামলা