
আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে স্বাস্থ্যসেবা জোরদার ও সম্প্রসারণের লক্ষ্যে ১০ দশমিক ৩ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মূল্যের একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, হেলথ নেট-টিপিও প্রতিষ্ঠানের সঙ্গে স্বাক্ষরিত এই এক বছর মেয়াদি চুক্তির আওতায় প্রদেশজুড়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, সাধারণ মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তি বৃদ্ধি এবং স্বাস্থ্যখাতে বিদ্যমান সমস্যাগুলো হ্রাসে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পাকতিয়া প্রদেশের বাসিন্দারা প্রয়োজনীয় মৌলিক স্বাস্থ্যসেবা লাভ করবেন। একই সঙ্গে স্বাস্থ্যখাতে ১ হাজার ৫৩৮ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ প্রদেশটির স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করবে, চিকিৎসাসেবার পরিধি সম্প্রসারণ করবে এবং জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তথ্যসূত্র
1. $10.3 Million Contract Signed to Strengthen Health Services in Paktia
– https://tinyurl.com/376rb35s


