
ভারতে উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায় প্রায় আড়াই বছর ধরে চলমান একটি মসজিদের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে হিন্দুত্ববাদী জেলা প্রশাসন। উক্ত জেলার রুদ্রপুর থানার অন্তর্গত আমনি গ্রামে মসজিদটি অবস্থিত।
এই পদক্ষেপে স্থানীয় বাসিন্দাদের মধ্যে হতাশা ও উদ্বেগ সৃষ্টি করেছে, তারা এই সিদ্ধান্তকে মুসলিমদের প্রতি চলমান সাম্প্রদায়িক বৈষম্যের একটি রূপ হিসেবে বর্ণনা করেছে।
গ্রামবাসীদের মতে, স্থানীয়দের স্বেচ্ছায় অনুদানে মসজিদটি ধীরে ধীরে নির্মিত হচ্ছিল। অনুদান কাজে মুসলিমদের পাশাপাশি হিন্দুদের মধ্যে থেকেও অনেকে অংশগ্রহণ করেছে। বিগত সময়ে বাসিন্দাদের কোনও বিরোধ ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্মাণ কার্যক্রম এগিয়ে গেছে। এছাড়া সম্প্রতি মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার দ্বারপ্রান্তে চলে এসেছে।
তবে উগ্র হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন এই বিষয়টিতে হস্তক্ষেপ করে, তারা সরকারি অনুমতি ছাড়া মসজিদটি নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ তুলে। রুদ্রপুরের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট ও পুলিশ নির্মাণ সাইটটি পরিদর্শন করে অবিলম্বে কাজ বন্ধ করার নির্দেশ দেয়।
উক্ত নির্দেশনার পর বিমসহ প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এতদিন নীরব থাকার পর প্রশাসনের আকস্মিক পদক্ষেপে বিস্ময় প্রকাশ করেছেন এলাকাবাসী। “সকলের সামনেই প্রকাশ্যে নির্মাণ কাজ চলছিল। যদি অনুমতির প্রয়োজন হতো, তবে ইতোপূর্বে কেন কোনও নোটিশ দেওয়া হয়নি, মসজিদ নির্মাণ একেবারে শেষ পর্যায়ে আসার পর কেন এই পদক্ষেপ নেওয়া হলো?” এক গ্রামবাসী প্রশ্ন করেন।
অপর এক বাসিন্দা উল্লেখ করেন, মসজিদটি নির্মাণে কাজে হিন্দু ও মুসলমান, উভয় সম্প্রদায় সর্বত্র সহযোগিতা করেছে। প্রশাসন ও হিন্দুত্ববাদীদের হস্তক্ষেপ একটি শান্তিপূর্ণ স্থানীয় উদ্যোগকে বিতর্কে পরিণত করেছে।
তবে আইনি লঙ্ঘনের বিশদ বিবরণ দিয়ে এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি হিন্দুত্ববাদী প্রশাসন।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/2t8rp29x


