
ভোলা সদর উপজেলায় মাদরাসা ছুটির পর বাড়ি ফেরার পথে ১৩ বছরের এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেছে গোপাল দেবনাথ নামে এক হিন্দু ব্যক্তি। বর্তমানে ভুক্তভোগী কিশোরীকে চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে,এবং সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।
গত ১৩ মে দুপুরে এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি দাখিল মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্রী।
গণমাধ্যমের বরাতে জানা যায়, গোপাল দেবনাথ দীর্ঘদিন ধরে বাড়িতে একাই বসবাস করে আসছিল। গত বুধবার (১৩ মে) দুপুর আনুমানিক ১২টার দিকে মাদরাসা ছুটি হওয়ার পর তার দুই সহপাঠীকে নিয়ে বাড়ি ফিরছিল মেয়েটি। পথিমধ্যে গোপাল দেবনাথের বাড়ির সামনের জামরুল গাছের নিচে ফল কুড়ানোর সময় গোপাল কৌশলে তাদেরকে জানায় যে, তার ঘরের ভিতরে গাছ থেকে জামরুল পেড়ে রেখেছে।
আরও জানা যায়, জামরুলের লোভ দেখিয়ে গোপাল ভুক্তভোগীসহ তার দুই সহপাঠীকে তার বসতঘরের মধ্যে ডেকে নিয়ে যায় এবং এ সময় সে ঘরের দরজা আটকানোর চেষ্টা করলে ভুক্তভোগীর দুই সহপাঠী দৌড়ে পালিয়ে গেলে ভুক্তভোগীকে ধরে ফেলে। এবং ভুক্তভোগী চিৎকার শুরু করলে গোপাল মেয়েটির মুখের মধ্যে কাগজ ঢুকিয়ে দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
পরবর্তীতে ভুক্তভোগী কিশোরী বাড়িতে ফিরে পরিবার ও তার দুই সহপাঠীদেরকে ঘটনাটি বিস্তারিত জানালে তাকে চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা.জোনায়েদ হোসেন জানায়, ভুক্তভোগী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং শঙ্কামুক্ত। তার গোপনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। ভুক্তভোগীর নমুনা সংগ্রহের পর পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর অভিযান চালিয়ে গোপাল দেবনাথকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার উত্তর দিঘলদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তথ্যসূত্র:
১। ভোলায় জামরুল খাওয়ানোর লোভ দেখিয়ে কিশোরীকে ধর্ষণ
– https://tinyurl.com/rw6x46z5


