
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে যে, ১৬ মে, শনিবার দেশের কোনো প্রদেশেই পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি এবং এ বিষয়ে আদালতসমূহে কোনো গ্রহণযোগ্য সাক্ষ্যও জমা পড়েনি।
সুপ্রিম কোর্টের ঘোষণায় বলা হয়েছে, আজ ১৭ মে, রবিবার জিলকদ মাসের ৩০তম দিন হিসেবে গণ্য হবে। আগামী সোমবার থেকে পবিত্র জিলহজ মাস শুরু হবে।
সে অনুযায়ী, আগামী ২৭ মে, বুধবার অর্থাৎ ১০ জিলহজ ১৪৪৭ হিজরি, আফগানিস্তানে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
ইমারাতে ইসলামিয়ত্র সুপ্রিম কোর্ট মুসলিম জনগণকে শরিয়তসম্মতভাবে নির্ধারিত তারিখ অনুযায়ী ঈদুল আজহার প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছে। মুসলিম উম্মাহর অন্যতম গুরুত্বপূর্ণ এই ধর্মীয় উৎসব ত্যাগ, কুরবানি ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মহিমান্বিত শিক্ষা বহন করে।
তথ্যসূত্র
1. The Supreme Court of the Islamic Emirate says the moon marking the beginning of Dhul Hijjah
– https://tinyurl.com/4mz7kedy


