
নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের মদনহাট এলাকায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে শরিফুলের (৪৮) বিরুদ্ধে। এ ঘটনায় ধর্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শফিকুল ইসলাম ওই এলাকার আব্বাস আলীর ছেলে। গত বুধবার (৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ছাতনি ইউনিয়নের মদনহাট এলাকায় এ ঘটনা ঘটে।
দৈনিক আমার দেশ জানায়, গত মঙ্গলবার (২ জুন) বিকেলে শিশুটিকে ফুচকা খাওয়ানোর লোভ দেখিয়ে পাশে ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের সময় শিশুটিকে হাঁসুয়া দিয়ে জবাই করে মেরে ফেলার ভয় দেখালে শিশুটি কাউকে বলেনি। কিন্তু শিশুটির অস্বাভাবিক আচরণে পরিবারের লোকজন জিজ্ঞাসা করলে পরে সে সব খুলে বলে।
এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে ঘটনাটি জানাজানি হলে বিক্ষুব্ধ এলাকাবাসী রাতেই অভিযুক্ত শরিফুলকে বাড়ি থেকে বের করে এবং গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
ভুক্তভোগী শিশুটির বাবা একজন দিনমজুর। তার মেয়ের ওপর এমন পাশবিক নির্যাতনের ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তথ্যসূত্র:
১। নাটোরে পাঁচ বছরের শিশুর শ্লীলতাহানি, অভিযুক্তকে পুলিশে সোপর্দ
– https://tinyurl.com/2mesm47s


