ফরিদপুরের ভুবনেশ্বর নদ থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

0
1

ফরিদপুরের সদরপুর উপজেলার ভুবনেশ্বর নদ থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০৫ জুন) সকাল ৯টায় উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরকৃষ্ণপুর গ্রামের শ্মশানঘাট সংলগ্ন ওই নদ থেকে লাশটি উদ্ধার করা হয়।

দৈনিক আমার দেশ সূত্রে জানা গেছে, সকালে কৃষ্ণপুর চিতাখোলা শ্মশানের পেছনে ভুবনেশ্বর নদে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি সদরপুর থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। লাশ মারাত্মকভাবে পচে-গলে বিকৃত হয়ে যাওয়ায় সেটি পুরুষ নাকি নারীর, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আনুমানিক ৬-৭ দিন আগে লাশ নদে ফেলা হয়েছে বা ভেসে এসেছে। ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্টের ফলাফল হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ এবং বিস্তারিত রহস্য জানা যাবে বলে জানায় পুলিশ।


তথ্যসূত্র:
১। ভুবনেশ্বর নদ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
– https://tinyurl.com/bdhknaca

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধহিন্দুত্ববাদী ভারতে এক‌ই ধরণের হত্যাকাণ্ডে মুসলিম অভিযুক্ত এনকাউন্টারে নিহত, পক্ষান্তরে হিন্দু অভিযুক্ত কে রক্ষার চেষ্টা
পরবর্তী নিবন্ধএবারের ঈদযাত্রায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ জন