যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে মুহুর্মুহু হামলা দখলদার ইসরায়েলের, নিহত ১৬

0
2

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত নতুন সমঝোতা স্মারকে লেবাননের ওপর সব ধরনের সামরিক আক্রমণ বন্ধ করার স্পষ্ট আহ্বান জানানো সত্ত্বেও তা সম্পূর্ণ উপেক্ষা করে ১৯ জুন, শুক্রবার দক্ষিণ লেবাননে বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে অবিরাম বিমান হামলা চালিয়ে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী।

দখলদার ইসরায়েলের এই সাম্প্রতিক ও ভয়াবহ হামলায় দক্ষিণ লেবাননের নাবাতিহ জেলাজুড়ে নারী ও শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন এবং আরও বেশ কিছু মানুষ আহত বা নিখোঁজ রয়েছেন।

লেবাননের জাতীয় গণমাধ্যম এই বোমাবর্ষণকে ওই অঞ্চলে সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম তীব্র ও নৃশংস ইসরায়েলি হামলা হিসেবে বর্ণনা করেছে, যেখানে মধ্যরাতের পর একের পর এক আবাসিক বাড়িঘরকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইসরায়েলি যুদ্ধবিমানগুলো কাফার তিবনিত এবং রায়হান পাহাড়ের ওপর একের পর এক শক্তিশালী বিমান হামলা চালায়। এই রক্তক্ষয়ী হামলায় কেবল নাবাতিহ শহর এবং হারুফ এলাকাতেই অন্তত আটজন সাধারণ মানুষ নিহত হয়েছেন।

এর পাশাপাশি আল-শারকিয়া ও দুয়ের অঞ্চলের মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি আবাসিক বাড়ি লক্ষ্য করে চালানো ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় একই পরিবারের চারজন নিহত হন এবং কাফার সির নামক প্রত্যন্ত শহরে আরেকটি হামলায় আরও তিনজন প্রাণ হারান।

এ ছাড়া দুয়ের পৌরসভা ভবনের কাছাকাছি একটি রাস্তায় চলন্ত মোটরসাইকেল লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে আরও একজন আরোহী ঘটনাস্থলেই নিহত এবং অন্য একজন মারাত্মকভাবে আহত হয়েছেন।


তথ্যসূত্র
1. Israeli air strikes hit Lebanon minutes after new ceasefire
– https://tinyurl.com/3bavhm5u
2. Israeli strikes kill at least 16 in southern Lebanon’s Nabatieh area early Friday, state-run NNA reports
– https://tinyurl.com/bdvhmeym

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়ায় দায়েশের আস্তানায় সফল হামলা চালিয়েছে ইমারাতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধভিডিও || আফগানিস্তানের গজনি প্রদেশে একটি নতুন মসজিদ আনুষ্ঠানিকভাবে মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দিয়েছে ইমারাতে ইসলামিয়া