
ভারতে মুম্বাইয়ের জুহু এলাকায় অবস্থিত একটি শোরুমের মুসলিম মালিক উগ্র হিন্দুত্ববাদী কর্মী কর্তৃক হেনস্তার শিকার হয়েছেন। মান্নাত এথনিক ডিজাইনার নামে শোরুমটির মালিক রাফাত হুসেন, যিনি একজন প্রবীণ মুসলিম। দাড়ি-টুপি থাকায় তিনি উগ্র হিন্দুত্ববাদীদের টার্গেটে পরিণত হয়েছিলেন।
তিনি অভিযোগ করেন, ১৩ জুন শনিবার বিকাল ৩.৩০ এর দিকে ৪ জন নারী তার শোরুমে প্রবেশ করে। দোকানে তারা বিয়ের শেরওয়ানি ও স্যুট দেখতে চায়। কিন্তু হঠাৎ করেই মহিলারা উগ্র ও আপত্তিকর ভাষায় কথা বলতে শুরু করে। তারা উঠে দাঁড়ায়, ভুক্তভোগীর মুসলিম পরিচয়কে টার্গেট বানিয়ে অপমান করতে আরম্ভ করে। উগ্রবাদী নারীরা তার বিরুদ্ধে অভিযোগ তুলে বলে, “তুমি মুসলমান, তোমরা মুসলিমরা ভারতে পৃথকভাবে চলাফেরা করো, তোমরা ভুল তরিকায় কাজ করো”।
হুমকি অনুভব করে মুসলিম মালিক তার শোরুম থেকে বের হয়ে যান, তিনি সাহায্যের জন্য নিকটবর্তী থানায় ছুটে যান।
এদিকে ২০-২৫ মিনিটের মধ্যে ১৫০ জনের একদল উগ্র হিন্দুত্ববাদী জনতা থানার বাইরে জড়ো হয়। তারা সমস্বরে হিন্দুত্ববাদী স্লোগান তুলে, যা পুরো ভারতজুড়ে বর্তমানে ব্যাপক আকার ধারণ করেছে।
এসময় ২০-২৫ জন যুবকসহ অন্যান্য হিন্দুত্ববাদী ব্যক্তিরা তাকে আক্রমণের জন্য পুলিশস্টেশনে হামলা চালানোর চেষ্টা করে। পুলিশ ভুক্তভোগী রাফাতকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়। তবে তিনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, উগ্রবাদীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পুলিশ কর্মকর্তারা অনীহা দেখিয়েছে। এর পরিবর্তে রাফাত হুসেনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে হিন্দুত্ববাদী মহিলারা।
স্টেশনে থাকাকালে রাফাত হুসেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের নেতা ওয়ারিস পাঠান ও ইমতিয়াজ জলিলের সাথে যোগাযোগ করে বিষয়টি অবগত করেন। এই কথোপকথনের পর কর্তব্যরত পুলিশ কর্মকর্তা ব্যাপারটি নিয়ে আরও উদাসীনতা দেখাতে শুরু করে, সে থানার বাইরে উগ্র হিন্দুত্ববাদীদের জড়ো হওয়া ও স্লোগান দেওয়ার বিষয়টিও অস্বীকার করে।
উদ্বেগ প্রকাশ করে রাফাত হুসেন বলেন, এখন তিনি নিজের শোরুমে অবস্থান করতেও ভয় পাচ্ছেন। তিনি আক্ষেপ করে বলেন, ‘আমার একমাত্র অপরাধ আমি দাড়ি ও টুপি পরে এখানে বসে আছি।
তিনি দৃঢ়ভাবে বলেন, ঘটনাটি পরিকল্পিত। পরিকল্পিত না হলে মহিলারা এত অল্প সময়ের মধ্যে কীভাবে এত বড় জনতা একত্রিত করতে পারলো। সারাদেশে মুসলিমদের বিরুদ্ধে যা ঘটছে এসবকিছুই হিন্দুত্ববাদীদের পরিকল্পনার অংশ বলে তিনি তুলে ধরেছেন।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/yhhuhn67


