ভারতে মাতৃগর্ভে অনাগত মুসলিম শিশুদের হত্যার হুমকি দিয়েছে উত্তরাখণ্ডের উগ্র হিন্দুত্ববাদী নেতা

0
8

ভারতে উত্তরাখণ্ডের দেরাদুনে উগ্র হিন্দুত্ববাদী নেতার বিরুদ্ধে চরম মুসলিম বিদ্বেষমূলক বক্তব্য এবং সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে।

হিন্দু রক্ষা দলের সভাপতি ললিত শর্মা এক সাংবাদিক সাক্ষাতকারে ১ জন হিন্দু হত্যার বিপরীতে ৪ জন মুসলিমকে হত্যার জন্য আহ্বান জানিয়েছে। এছাড়া সে মুসলিম নারী ও মাতৃগর্ভে অনাগত শিশুদের হত্যার প্রতিও হুমকি দিয়েছে। এ সাক্ষাতকারে শর্মাকে মুসলিমদের বিরুদ্ধে চরম আপত্তিজনক ভাষা ব্যবহার করতে শোনা গেছে। বিশ্ব হিন্দু পরিষদ-বজরং দলের নেতা আমান সুইডিয়া ‘রক্তের বিনিময়ে রক্ত’ দাবি করেছে।

উল্লেখ্য, গত ১৩ জুন দেরাদুনের বৈরাগিওয়ালা এলাকায় সেচের পানি নিয়ে সৃষ্ট বিবাদে এক হিন্দুত্ববাদী নেতা নিহত হয়। উক্ত ঘটনার ক্ষোভ জানাতে এভাবেই প্রকাশ্যে মুসলিম হত্যার আহ্বান জানাচ্ছে হিন্দুত্ববাদী নেতারা।

প্রকাশ্যে সহিংসতার উস্কানি দেওয়া সত্ত্বেও শর্মা ও অন্যান্য হিন্দুত্ববাদী নেতাদের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনও ব্যবস্থা নেয় নি প্রশাসন। অপরদিকে তাদের বক্তব্যকে অমানবিক ও বিপজ্জনক হিসেবে বর্ণনা করেছে সমালোচকগণ। পর্যবেক্ষকদের মতে, এ হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা ভারত প্রশাসনের প্রত্যক্ষ ছত্রছায়ায় লালিত পালিত হচ্ছে।

ভিডিও: https://archive.org/details/death-threats-to-unborn-muslim-babies-in-india


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/57sjt9xz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমধ্য মালিতে জান্তার অবস্থানগুলোতে জেএনআইএম এর ৪টি সফল অভিযান: ২টি সামরিক চৌকি বিজয়
পরবর্তী নিবন্ধভিডিও || হেরাতে বাণিজ্যিক ফলবাগানের বিস্তার, উৎপাদন বৃদ্ধি ও রপ্তানির নতুন সম্ভাবনা