ভোলায় ৬০ বছরের বৃদ্ধা মাউইকে ধর্ষণ করল হিন্দু যুবক, ভুক্তভোগী রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি

0
2

ভোলায় ৬০ বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের ঘটনা ঘটেছে। রোববার (২১ জুন) সকালের দিকে ভুক্তভোগী নারীকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন প্রতিবেশীরা। এর আগে শনিবার (২০ জুুন) রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে।

অভিযুক্তের নাম শ্রী সজিব তেলি (২৪)। সে ভোলা পৌর ৫ নম্বর ওয়ার্ডের কালিখোলা এলাকার শ্রী সুমঙ্গল তেলির ছেলে। ভুক্তভোগী সম্পর্কে তার মাউই।

গণমাধ্যম সূত্র ও ভুক্তভোগীর পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ভুক্তভোগীর ছেলে বিদেশে কর্মরত। কয়েক বছর আগে তিনি শ্বশুরবাড়ির পাশেই জমিসহ একটি বাড়ি কিনে দেন। পরে বিদেশে চলে গেলে ওই বাড়িতে তার মা ও স্ত্রী বসবাস করতে থাকেন। অভিযুক্ত শ্রী সজিব তেলি, যে প্রবাসীর শ্যালক, মাঝেমধ্যে ওই বাড়িতে আসা-যাওয়া করত।

অভিযোগ অনুযায়ী, শনিবার রাতেও সে ওই বাড়িতে অবস্থান করে। একপর্যায়ে তার বোন ঘুমিয়ে পড়ার পর সে বৃদ্ধা নারীর ওপর যৌন নির্যাতন চালান। এতে ভুক্তভোগী গুরুতরভাবে আহত হন এবং তার রক্তক্ষরণ শুরু হয়। পরে ভোরের দিকে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়।

ঘটনার পর সকালে ভুক্তভোগীর পুত্রবধূ বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করে পাশের বাড়ির এক নার্সকে ডাকেন। ওই নার্স প্রাথমিকভাবে রক্তক্ষরণ বন্ধের চেষ্টা করলেও দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে খবর পেয়ে প্রতিবেশীরা সকাল ৮টার দিকে ওই নারীকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান জানান, ‌‘আমরা ওই নারীর পরীক্ষা করেছি। বর্তমানে তার রক্তক্ষরণ বন্ধ হয়েছে। তার শরীরে রক্ত দেওয়া হচ্ছে।’

এদিকে ঘটনার বিষয়ে ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের জানায়, ‘ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছি। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।’


তথ্যসূত্র:
১। ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি
– https://tinyurl.com/yhvmm2pn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপশ্চিমা মানদণ্ডের দ্বৈত চরিত্র: নিরাপত্তা, সন্ত্রাস ও মিডিয়ার পক্ষপাত