চাঁপাইনবাবগঞ্জে মার্কেটে আগুন, ৪ দোকান পুড়ে ছাই

0
0

চাঁপাইনবাবগঞ্জের নিউমার্কেটে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা।
২৪ জুন (বুধবার) সকাল সোয়া ৮টায় জেলা শহরের নিউমার্কেটে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ফায়ার সার্ভিস জানায়, সকালে মার্কেট খোলার আগেই রাজশাহী স্টোরে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। পরে আগুন ছড়িয়ে পড়ে ফ্যাশন গার্মেন্টস ও রাইসা ফ্যাশনে। ফায়ার সার্ভিসকে খবর দিলে সদর উপজেলার তিনটি, শিবগঞ্জের দুটি ও নাচোলের একটি মিলে মোট ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এতে চারটি দোকানের পুরো আসবাবপত্র ও পোশাক আগুনে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া আগুনের ধোঁয়ায় অন্তত আরও ৮-১০টি দোকানের ক্ষতি হয়েছে। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানায় ফায়ার সার্ভিস।


তথ্যসূত্রঃ
https://tinyurl.com/4wb2mrjd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে ইসরায়েলি কর্মকর্তার সঙ্গে ইমারাতে ইসলামিয়া প্রতিনিধির বৈঠকের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও প্রোপাগান্ডা