‎গাজায় শিশুদের ওপর পরিকল্পিত হত্যাযজ্ঞ চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল

0
8

‎গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান গণহত্যার অংশ হিসেবে ইসরায়েলি বাহিনী পরিকল্পিতভাবে শিশুদের লক্ষ্যবস্তু করে হত্যা করছে বলে জানিয়েছে জাতিসংঘের একটি তদন্ত কমিশন। ২৩ জুন, মঙ্গলবার প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে জাতিসংঘের ‘ইনডিপেনডেন্ট ইন্টারন্যাশনাল কমিশন অব ইনকোয়ারি’ জানিয়েছে, গাজা ও অধিকৃত পশ্চিম তীরে সংঘটিত এসব কর্মকাণ্ড প্রকাশ্য যুদ্ধাপরাধ। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই গণহত্যামূলক যুদ্ধে নিহতদের প্রায় ৩০ শতাংশই শিশু।


‎প্রতিবেদনে বলা হয়, গাজায় নবজাতক ও প্রসূতি সেবা কেন্দ্রগুলোকে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করেছে সন্ত্রাসী ইসরায়েল। এই অমানবিক পদক্ষেপ ফিলিস্তিনিদের বংশগতির ভবিষ্যৎকে বিপন্ন করে তুলেছে, যার ফলে গর্ভপাত, জন্মগত ত্রুটি এবং নবজাতকদের মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বেড়েছে। এছাড়া, ত্রাণ সহায়তা আটকে রাখার কারণে তীব্র খাদ্যসংকট ও রোগব্যাধি ছড়িয়ে পড়ায় অনেক শিশু অনাহারে প্রাণ হারিয়েছে।

‎কমিশনের প্রধান জানান, সংগৃহীত তথ্য-প্রমাণাদি থেকে এটি নিশ্চিত যে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী সুপরিকল্পিতভাবে ফিলিস্তিনি শিশুদের হত্যা করছে। এমনকি তথাকথিত যুদ্ধবিরতির পরেও ইসরায়েলের চরম অবহেলার কারণে শিশুরা প্রতিনিয়ত হতাহত হচ্ছে, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ইউনিসেফের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রতিদিন গড়ে একজন করে শিশু প্রাণ হারাচ্ছে এবং এখন পর্যন্ত ৫০ হাজারেরও বেশি শিশু হতাহত হয়েছে।

‎তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গাজার বাইরে অধিকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনী অনাথালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস করছে, যা শিশুদের মানসিক ও সামাজিক বিকাশে অপূরণীয় ক্ষতিসাধন করছে। এছাড়া বন্দি থাকা ফিলিস্তিনি শিশুদের ওপর নির্যাতন ও যৌন নিপীড়নের মতো ভয়াবহ অভিযোগও উঠে এসেছে। অধিকার সংস্থা ‘ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল-প্যালেস্টাইন’-এর তথ্যমতে, গত বছরের শেষে বন্দি থাকা অধিকাংশ ফিলিস্তিনি শিশুকে কোনো অভিযোগ ছাড়াই বিনা বিচারে আটক রাখা হয়েছিল।

‎জাতিসংঘের এই কমিশন ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনের আওতায় সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার চারটি সুনির্দিষ্ট অপরাধ সংঘটনের প্রমাণ পেয়েছে। কমিশনের মতে, শিশুদের ওপর হামলার উদ্দেশ্য হলো ফিলিস্তিনি জাতির অস্তিত্ব ও আত্মনিয়ন্ত্রণের অধিকারকে ধ্বংস করা। এই সহিংসতা কেবল বর্তমানকে নয়, বরং ফিলিস্তিনিদের ভবিষ্যৎ সম্ভাবনাকেও মুছে ফেলার এক পরিকল্পিত প্রচেষ্টা।


তথ্যসূত্র
‎1. Israel targeted Gaza children resulting in genocide, UN inquiry says
‎- https://tinyurl.com/bdfr6jh8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিয়েতে গরুর মাংস পরিবেশনের অভিযোগে ভোজসভা হল সিলগালা করলো উত্তরপ্রদেশের হিন্দুত্ববাদী প্রশাসন
পরবর্তী নিবন্ধ‎বিগত এক মাসে ৪৫০টি নারীর অধিকার সংশ্লিষ্ট মামলা নিষ্পত্তি করেছে ইমারাতে ইসলামিয়া